কল্যাণ চন্দ্র, বহরমপুর: ছাত্র বিক্ষোভে ফের উত্তপ্ত শিক্ষাঙ্গন৷ রণক্ষেত্র মুর্শিদাবাদের হরিহরপাড়ার হাজি এ কে খান কলেজ৷ পরিকাঠামোর অভাবের অভিযোগ তুলে অধ্যাপকদের ঘরে আটকে রেখে কলেজে ভাঙচুর চালাল পড়ুয়ারা৷ এরপর টায়ারে আগুনও লাগিয়ে দেয় ছাত্ররা৷ বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে হাতাহাতিতে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা৷ পরে যদিও অতিরিক্ত পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক হয়৷
[দেনার দায়ে ছেলেকে খুন করে আত্মঘাতী বাবা, গড়িয়ায় চাঞ্চল্য]
ছাত্রদের অভিযোগ, দিনকয়েক ধরেই হরিহরপাড়ার হাজি এ কে খান কলেজে নানা অব্যবস্থা দেখা দিয়েছে৷ পড়ুয়াদের অভিযোগ, ওই কলেজে কোনওদিনই সময়মতো ক্লাস নেন না অধ্যাপকরা৷ দু-তিনদিন ধরে ওই কলেজে পানীয় জলের বন্দোবস্তও নেই৷ এমনকী, ওই কলেজে ছাত্রীদের শৌচালয়েও জল অমিল বলে অভিযোগ ছাত্রীদের৷ কলেজ কর্তৃপক্ষের কাছে বারবার অভিযোগ জানালেও, সমস্যা সমাধান হয়নি বলে দাবি পড়ুয়াদের৷ এই অভিযোগেই পড়ুয়াদের চাপা ক্ষোভ ছিলই৷ শনিবার দুপুরে তা বড়সড় রূপ ধারণ করে৷ রণক্ষেত্রের চেহারা নেয় গোটা কলেজ চত্বর৷ অধ্যাপকদের কলেজে আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন ছাত্ররা৷ কলেজে ব্যাপক ভাঙচুরও করে তারা৷ শ্রেণিকক্ষের বেঞ্চ ভাঙচুরের পর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা৷
[প্রসব করছে সাপ! আলিপুরদুয়ারে উদ্ধার বিরল প্রজাতির ‘গ্রিন পিট ভাইপার’]
ছাত্র বিক্ষোভের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ৷ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন আধিকারিকরা৷ বিক্ষোভকারীদের সঙ্গে হাতাহাতিতেও জড়িয়ে পরেন পুলিশকর্মীরা৷ পরে যদিও অতিরিক্ত পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক হয়৷ যদিও অব্যবস্থার অভিযোগ অস্বীকার করেছেন অধ্যক্ষ৷ তাঁর দাবি, বিনা কারণেই কলেজে বিক্ষোভ দেখিয়েছে ছাত্রছাত্রীরা৷ বিক্ষোভকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে৷ তবে এই ঘটনায় এখনও কাউকেই গ্রেপ্তার করা হয়নি৷
সর্বশেষ খবর
-
বিশ্বকাপ জিতবেন বিরাট-রোহিতকে নিয়েই! ‘অধরা মাধুরী’ নিয়ে ইঙ্গিতবাহী মন্তব্য গিলের
-
হনুমান চালিশা পাঠেই ‘হিরো’ পাইলট মচ্ছর, ১৮ বছরের অভিজ্ঞতা ভাগ করে অভিনেত্রী দেবলীনা বললেন…
-
গতবছরই বন্ধ করার নির্দেশ দিয়েছিল প্রশাসন, সেই নার্সিংহোমেই শিশুমৃত্যু! হুলস্থুল জামালপুরে
-
৭ মাস ধরে বন্ধ আয়ুর্বেদ হাসপাতালের অস্ত্রোপচার, সমস্যায় দূরদূরান্ত থেকে আসা রোগীরা!
-
১৫ বছরেই ইতিহাস! এশিয়াডে সোনাজয়ের সঙ্গে বৈভবের ঝুলিতে নতুন রেকর্ড