Elephant death

আলিপুরদুয়ারে পূর্ণবয়স্ক হাতির রহস্যমৃত্যু! সেবকে ব্রেক কষে দাঁতালের দল বাঁচালেন ট্রেন চালক

হাতিদের বাঁচাতে জরুরি ভিত্তিতে ব্রেক কষেন ট্রেনের চালক। তাঁর তৎপরতায় রক্ষা পায় হাতির ওই পালটি।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুলাই ২, ২০২৬, ১৭:০৩

options
link
আলিপুরদুয়ারে পূর্ণবয়স্ক হাতির রহস্যমৃত্যু! সেবকে ব্রেক কষে দাঁতালের দল বাঁচালেন ট্রেন চালক
রেলের শেয়ার করা ভিডিও থেকে নেওয়া ছবি।

ফের এক পূর্ণবয়স্ক হাতির রহস্যমৃত্যু। আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বারবিশা রেঞ্জের শিলবাংলা বিটের অন্তর্গত লেপড়াগুড়ি বনবস্তিতে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে ওই হাতিকে এলাকায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তারপর খবর দেওয়া হয় বনদপ্তরকে। এই খবরের মাঝেই একটি মন ভালো করা ভিডিও শেয়ার করল রেল। হাতিদের বাঁচাতে জরুরি ভিত্তিতে ব্রেক কষেন ট্রেনের চালক। তাঁর তৎপরতায় রক্ষা পায় হাতির ওই পালটি।

Advertisement

গতকাল রাত ১১ টায় সেবক ও গুলমা স্টেশনের মাঝে একটি হাতির পাল রেললাইন পারাপার করছিল। সেই সময় ওই লাইনে একটি ট্রেন চলে আসে। হাতির পালকে দেখতে পেয়ে জরুরি ব্রেক কষেন চালক। ওই হাতির পালে দুটি পূর্ণবয়স্ক হাতি ও একটি শাবক ছিল। তারা লাইন পারাপারের চেষ্টা করছিল। ট্রেনটি দাঁড়িয়ে পড়ায় ওই তিনটি হাতি নির্বিঘ্নে রেললাইন পারাপার করে। পরে হাতির পাল সরে যাওয়ায় চালক ট্রেনটি গন্তব্যের দিকে এগিয়ে নিয়ে যান। এই ঘটনার একটি ভিডিও শেয়ার করেছে রেল। রেলের তরফে জানানো হয়েছে, চালকদের তৎপরতায় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

Advertisement

অন্যদিকে, আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বারবিশা রেঞ্জের শিলবাংলা বিটের অন্তর্গত লেপড়াগুড়ি বনবস্তিতে রহস্যজনক মৃত্যু হল এক পূর্ণবয়স্ক বুনো হাতির। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা হাতিটির মৃতদেহ দেখতে পান। খবর পেয়ে বনদপ্তরের আধিকারিক ও কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি ঘিরে তদন্ত শুরু করেন। কী কারণে হাতিটির মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বনদপ্তরের পক্ষ থেকে এলাকাবাসীকে গুজব না ছড়িয়ে তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করার আবেদন জানানো হয়েছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.