রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা রামপুরহাটের প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু! বাড়ি সংলগ্ন তৃণমূলের দলীয় কার্যালয়ে উদ্ধার ঝুলন্ত দেহ। একটি ঘরের ফ্যানের সঙ্গে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় আশিসের দেহ পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহটি উদ্ধার করে। প্রাথমিক অনুমান, আত্মঘাতী হয়েছেন আশিস। একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে। সেখানে লেখা, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’ তবে পুলিশ এখনই কিছু জানাতে নারাজ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
তবে এমন কী হল যে আশিস আত্মহত্যার পথ বেছে নিলেন তা নিয়ে ধোঁয়াশা। দলীয় কার্যালয় থেকে উদ্ধার সুইসাইড নোটে তিনি লিখেছেন, ‘ছাত্রাবস্থা থেকে রাজনীতিতে যুক্ত। কোনও দিন দুর্নীতিতে জড়াইনি। শিক্ষকতা করেছি। ছাত্রদের থেকে অনেক ভালোবাসা পেয়েছি। এখন মনে হচ্ছে রাজনীতিতে আসাই ভুল হয়েছে। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’

পাঁচবারের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকারের রহস্যমৃত্যুতে রামপুরহাটজুড়ে চাঞ্চল্য। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। প্রাথমিক রিপোর্ট আসলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। ঘটনায় শোকের ছায়া রাজনৈতিক মহলে। বীরভূমের ঋতব্রত তৃণমূলের নেতা অনুব্রত মণ্ডল জানিয়েছেন, “কেন এমন করল বুঝতে পারছি না।”
প্রাক্তন অধ্যাপক আশিস বন্দ্যোপাধ্যায় রামপুরহাট বিধানসভা কেন্দ্রের পাঁচবারের বিধায়ক ছিলেন। কৃষিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। তৃণমূল সরকারের আমলে তিনি বিধানসভার ডেপুটি স্পিকারের দায়িত্বও সামলিয়েছিলেন। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপির ধ্রুব সাহার কাছে পরাজিত হন তিনি। তারপর থেকেই কার্যত আড়ালে চলে গিয়েছিলেন। কিন্তু এই মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ভারতকে টপকে গেল বাংলাদেশ, কোন অঙ্কে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে টাইগাররা?
-
নীল ছবির দুনিয়ায় ‘বিপ্লব’, এপস্টেইনের দ্বারস্থ অ্যানথ্রপিক কর্তার স্ত্রী! যৌন অপরাধীর সঙ্গে নৈশভোজ
-
‘১৫ বছরের দুর্নীতির অভিশাপ…’, আশিসের মৃত্যুতে কালীঘাটকেই দায়ী ঋতব্রতর, কী বললেন অভিষেক?
-
‘ককরোচে’র ভয়! ক্ষমা চাইলেন বিক্ষোভকারী পড়ুয়াদের শাস্তির নিদান দেওয়া বার কাউন্সিলের প্রধান
-
এলাচের নামে ‘নিষিদ্ধ’ পান মশলার বিজ্ঞাপন! আইনি নোটিস শাহরুখ-অজয়-টাইগারকে