জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা অ্যানথ্রপিকের সিইও ডারিও আমোডেইয়ের স্ত্রী ক্যামি ক্লার্কের সঙ্গে যোগ ছিল কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের। একটি মার্কিন সংবাদমাধ্যমের রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। জানা যাচ্ছে, ক্যামি নীল ছবির একটি সংস্থা তৈরি করেছিলেন। লগ্নি টানতে তিনি এপস্টেইনের দ্বারস্থ হন। ক্যামি জানিয়েছিলেন, তাঁর সংস্থাটি নীল ছবির দুনিয়ায় ‘বিপ্লব’ আনবে।
মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০১১ সালের মার্চে জন ব্রকম্যান নামে এক এজেন্ট এপস্টেইনের সঙ্গে ক্যামির পরিচয় করিয়ে দেন। তবে এর তিন বছর আগেই যৌন অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিল এপস্টেইন। ব্রকম্যান দু’জনকে একটি নৈশভোজে যোগ দেওয়ারও পরামর্শ দিয়েছিলেন। এপস্টেইনয়ের একাধিক নথিপত্র ও ইমেল থেকে জানা যায়, ব্রকম্যানের কথা মতো ক্যামি ও এপস্টেইন নৈশভোজে প্রথম দেখা করেছিল। সেখানে তাদের সঙ্গে ছিল ক্যামির বিজনেস পার্টনার মিশেল ক্যাপোসেফালোও।
আরও পড়ুন:

একটি ইমেলে ক্যামি লেখেন, ‘আজ সন্ধ্যায় আপনার সঙ্গে নৈশভোজে যোগ দিতে পারলে আমরা খুশি হব।’ পরদিন তিনি সংস্থার প্রয়োজনীয় তহবিলের বিবরণ-সহ আরও একটি ইমেল পাঠান। সেখানে ক্যামি লেখেন, ‘গত রাতে আপনার সঙ্গে সাক্ষাৎটি ছিল অসাধারণ।’ এর কয়েক দিন পর তিনি তাঁর সংস্থার প্রথম কয়েকটি চলচ্চিত্রের চিত্রনাট্য ও বিষয়বস্তুর রূপরেখা এপস্টেইনকে পাঠান। বলেন, “মহিলাদের সঙ্গে নিয়ে বিষয়বস্তুগুলি আপনি হয়তো উপভোগ করবেন।”
এক বছর পর ক্যামি এপস্টেইনকে জিজ্ঞাসা করেছিলেন যে, তিনি তাঁর ব্যবসায় বিনিয়োগ করতে আগ্রহী কি না? তবে যৌন অপরাধী ক্যামির সংস্থায় আদৌ বিনিয়োগ করেছিল কি না, তা স্পষ্ট নয়। অন্য একটি পৃথক ইমেলে এপস্টেইন লিখেছিল, ‘টেলিভিশনে যৌনতা দেখানো সম্ভব নয়।’ জানা যায়, ২০১২ সালের জুলাই মাসে ক্যামি তাঁর বাড়িতে একটি পার্টিতে এপস্টেইনকে আমন্ত্রণও জানিয়েছিলেন। তবে দু’জনের আর কোনও দিন দেখা হয়েছিল কি না, তা জানা যায়নি।
সর্বশেষ খবর
-
আপাতত বিরোধী দলনেতা ঋতব্রতই, মামলা ফিরল সিঙ্গেল বেঞ্চে, আর কী বলল হাই কোর্ট?
-
আন্দোলনকারী পড়ুয়াদের দিকে তাক করা একে ৪৭! অবশেষে বিহারে সাসপেন্ড পুলিশকর্তা
-
স্কুলের সময়ে জনগণনার কাজে শিক্ষকরা! রাজ্যের কাছে জবাব তলব হাই কোর্টের
-
ছাদে কাপড় মেলার তারেই ইলেকট্রিক লাইন! ছুতেই বিদ্যুৎস্পৃষ্ট মহিলা, বাঁচাতে গিয়ে মৃত্যু দেওর-বউদির
-
নৌকোয় উঠতেই জলে পড়ে জুতো, তুলতে গিয়ে সটান গঙ্গায় সবজি বিক্রেতা! মদ্যপ থাকায় চরম পরিণতি?