বিহারে পড়ুয়াদের প্রতিবাদে একে ৪৭ চালাতে দেখা গিয়েছিল এক পুলিশকর্মীকে। ওই কনস্টেবলের ভিডিও ভাইরাল হতেই গোটা ঘটনায় সুর চড়ান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ভাইরাল ভিডিও দেখে ওই পুলিশকর্মীকে আগেইই সাসপেন্ড করা হয়েছিল। এবার সাসপেন্ড হলেন সংশ্লিষ্ট থানার পুলিশ সুপারিটেন্ডেন্ট পুরাণকুমার ঝা। তাঁকে পরবর্তী পোস্টিংয়ের জন্য ওয়েটিংয়ে রাখা হয়েছে।
বিহার সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছে, বিক্ষোভকারীদের দ্বারা অবরুদ্ধ হওয়ার পরই কেবল ওই কনস্টেবল একে-৪৭ থেকে চার রাউন্ড গুলি চালিয়েছিলেন এবং সেই গুলিগুলো আকাশে ছোড়া হয়েছিল। রাজ্য সরকারের দাবি, ওই চার রাউন্ড গুলিতে কেউ আহত হননি। নয়াদিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলনের সময় পুলিশের অত্যধিক বলপ্রয়োগের অভিযোগ সংক্রান্ত আবেদনের প্রেক্ষিতে চলা আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে বিহার সরকার সুপ্রিম কোর্টে এই জবাব দাখিল করেছে। আগেই বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব অভিযুক্ত পুলিশ আধিকারিকদের কঠোর শাস্তি চেয়েছেন এই ইস্যুতে। রাজ্য সরকারের হলফনামা অনুযায়ী, সিওয়ানের জেপি চকের কাছে ২৫ জুলাই একে-৪৭ সংক্রান্ত ঘটনাটি ঘটেছিল।
আরও পড়ুন:
এদিকে মঙ্গলবারই সুপ্রিম কোর্টে দিল্লি পুলিশ জানিয়েছে, যন্তর মন্তরে অন্দোলনকারীদের উপর অতিরিক্ত বলরপ্রয়োগ করা হয়নি। ৩০ হাজারেরও বেশি ভিড় সামলেছে মাত্র ৫ হাজার পুলিশকর্মী। দিল্লি পুলিশ তাদের হলফনামায় জানিয়েছে, সিজেপির বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে আনতে পুলিশকর্মীরা সংযম প্রদর্শন করেছিল। কেবল প্রয়োজনীয় ন্যূনতম বলপ্রয়োগ করা হয়েছিল। দিল্লি পুলিশ আরও জানিয়েছে, নিরাপত্তাকর্মীরা যে পরিমাণ বলপ্রয়োগ করেছিলেন, তা ছিল ‘পর্যায়ক্রমিক’ এবং পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জখম হন ২৪০ জনেরও বেশি পুলিশকর্মী। হলফনামায় আরও দাবি করা হয়েছে, বিক্ষোভের মধ্যে বহু সমাজবিরোধী ঢুকে পড়েছিল, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। এর মধ্যেই বিহারে এসপিকে সাসপেন্ড করার নির্দেশ দিল বিহার প্রশাসন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জল দুর্নীতিতে গ্রেপ্তার সত্যেন্দ্র জৈন! ‘মিথ্যে অভিযোগ’, বিজেপিকে তোপ দেগে দাবি কেজরির
-
ঘুপচি ঘর, সংকীর্ণ পথ, নেই অগ্নিনির্বাপণ ব্যবস্থাও! নিউ মার্কেট অগ্নিকাণ্ডে ৯ মৃত্যুতে সামনে ছত্রে ছত্রে অব্যবস্থা
-
‘দাউদাউ আগুন সিঁড়িতে, মরেই যেতাম’, বিভীষিকাময় মুহূর্ত ভুলতে পারছেন না আবাসিকরা
-
মাকে হারানোর যন্ত্রণা নিয়েও মাঠে, হাফসেঞ্চুরি করে অঝোরে কান্না প্রাক্তন নাইট নীতীশ রানার
-
হরমুজ ফসকেছে ইরানের মুঠি থেকে! মার্কিন চালে অস্বস্তিতে তেহরান