নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা এবং তাঁর ছেলেকে খুনের (Nadia Congress Leader Death) ঘটনায় বড় সাফল্য পুলিশের। জোড়াখুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই সুপারি কিলারকে গ্রেপ্তার করল নাকাশিপাড়া থানার পুলিশ। ধৃত দুজনকে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ওড়িশা এবং কর্নাটক থেকে গ্রেপ্তার করা হয় বলে জানা গিয়েছে। ইতিমধ্যে ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। জোড়া খুনের নেপথ্যে কার নির্দেশ ছিল, ঘটনায় কারা কারা জড়িত সমস্ত জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা।
আরও পড়ুন:
গত ১৫ আগস্ট রাতে নদিয়ার নাকাশিপাড়ায় নৃশংসভাবে খুন করা হয় কংগ্রেস নেতা আনিসুর রহমান এবং তাঁর ছেলে আবু সুফিয়ানকে।
ধৃত দুজনের নাম জাহাঙ্গির শেখ এবং আমিন শেখ। ধৃত জাহাঙ্গিরকে ওড়িশার গিরিধারীপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আমিন শেখকে কর্নাটকের হরনগর থেকে গ্রেপ্তার করা হয় বলে জানা গিয়েছে। নাকাশিপাড়ার কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের ঘটনায় তদন্তে নেমে ধৃত দু’জনের নাম উঠে আসে বলে পুলিশ সূত্রে খবর। এরপর তাঁদের সন্ধানে ভিন রাজ্যে অভিযান চালানো হয়। গ্রেপ্তারের পর দু’জনকেই নাকাশিপাড়া থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা। খুনের নেপথ্যে কার নির্দেশ ছিল, তাঁদের সঙ্গে আরও কারা জড়িত এবং সুপারি দেওয়ার বিষয়টি কীভাবে ঘটেছিল—এই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের জিজ্ঞাসাবাদে খুনের পুরো রহস্যের আরও তথ্য সামনে আসতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।
বলে রাখা প্রয়োজন, গত ১৫ আগস্ট রাতে নদিয়ার নাকাশিপাড়ায় নৃশংসভাবে খুন করা হয় কংগ্রেস নেতা আনিসুর রহমান এবং তাঁর ছেলে আবু সুফিয়ানকে। বেথুয়া থেকে গাড়িতে করে বাড়ির দিকে ফেরার সময় রাতের অন্ধকারে খুব কাছ থেকে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ। এমনকী মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। স্থানীয় তৃণমূল নেতা জুব্বার শেখ ও তাঁর দলবলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলে পরিবার। সেই ঘটনার তদন্তে বড় সাফল্য পুলিশের।
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি