Nadia

সরকারি চাকরি পেয়েছে বন্ধুরা! অবসাদে চরম সিদ্ধান্ত ‘বেকার’ তুফানের

কী বলছে পরিবার?

সুবীর দাস
সুবীর দাস

শেষ আপডেট: অক্টোবর ১, ২০২৬, ২০:০১

options
link
সরকারি চাকরি পেয়েছে বন্ধুরা! অবসাদে চরম সিদ্ধান্ত ‘বেকার’ তুফানের
মৃত তুফান মজুমদার। নিজস্ব ছবি।

দীর্ঘদিন ধরেই চাকরির পড়াশোনা করছিলেন যুবক। বন্ধুরা অনেকেই ইতিমধ্যে রাজ্য পুলিশে চাকরিও পেয়েছেন। তাতে যেন হতাশা গ্রাস করেছিল চাকদহের বিষ্ণুপুরের তুফান মজুমদারকে। যার পরিণতি হল মর্মান্তিক। বৃহস্পতিবার ঘর থেকে উদ্ধার হয়েছে যুবকের ঝুলন্ত দেহ। প্রাথমিকভাবে অনুমান, অবসাদেই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন যুবক। তবে নেপথ্যে অন্য কোনও কারণ লুকিয়ে রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, মৃত তুফান মজুমদার নদিয়ার (Nadia) চাকদহ থানার অন্তর্গত বিষ্ণুপুরের বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই চাকরির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তুফান। তার সঙ্গে পড়াশোনা করা বন্ধুদের মধ্যে অনেকেই ইতিমধ্যে রাজ্য পুলিশ কনস্টেবল পদে চাকরি গিয়েছেন। কিন্তু দীর্ঘদিন ধরে পড়াশোনা সত্ত্বেও তুফান চাকরি পাননি। ফলে অবসাদে ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে না ওঠায় পরিবারের সদস্যরা ডাকাডাকি করেন। সাড়া না দেওয়ায় এক পর্যায়ে দরজা ভাঙার সিদ্ধান্ত নেন তাঁরা। এরপরই উদ্ধার হয় তুফানের ঝুলন্ত দেহ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

খবর পেয়েই চাকদহ থানার অন্তর্গত বিষ্ণুপুর ফাঁড়ির পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পরিবারের অনুমান, চাকরির হতাশায় চরম সিদ্ধান্ত নিয়েছে ছেলে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু বলছেন না তদন্তকারীরা। তাঁরা ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায়। মৃতের পরিবারের পাশাপাশি বন্ধুদের সঙ্গে কথা বললেই রহস্যভেদ হবে বলেই অনুমান পুলিশের।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.