Nadia

বাড়ি থেকে বেরতে চাওয়ায় মায়ের বকুনি! অভিমানে ভয়ংকর সিদ্ধান্ত যুবকের

ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল নদিয়ার কল্যাণীর মদনপুর তেঘড়ি এলাকায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৪, ২০২৬, ১৪:৫৯

options
link
বাড়ি থেকে বেরতে চাওয়ায় মায়ের বকুনি! অভিমানে ভয়ংকর সিদ্ধান্ত যুবকের
প্রতীকী চিত্র।

বাড়ি থেকে বেরতে বারণ করেছিলেন মা। তা নিয়ে সামান্য কথা কাটাকাটিও হয়েছিল। যার পরিণতি হল ভয়ংকর। ঘর থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল নদিয়ার (Nadia) কল্যাণীর মদনপুর তেঘড়ি এলাকায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

Advertisement

জানা গিয়েছে, মৃতের নাম সুদীপ বিশ্বাস। বয়স ১৯ বছর। কাঠের কাজ করতেন তিনি। পরিবার সূত্রে খবর, ওই যুবক বেশ কিছুদিন ধরেই অসুস্থ। তা সত্ত্বেও সোমবার রাতে বেরতে চেয়েছিলেন। তাতে বারণ করেন মা। বারবার বলার পরও যুবক যাওয়ার জন্য নাছোরবান্দা ছিলেন। শেষে বকাবকি করেন মা। এরপর যুবক নিজের ঘরে চলে যান। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে সুদীপকে ডাকতে যান মা। কিন্তু কোনও সাড়া শব্দ পাননি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এরপর পিছন দিকে গিয়ে জানালায় চোখ রাখতেই দেখেন, গলায় নামাবলির ফাঁস দিয়ে ঝুলছেন সুদীপ। স্বাভাবিকভাবেই আর্তনাদ শুরু করেন সুদীপের মা। তাঁর চিৎকারে ছুটে যান প্রতিবেশী ও পরিবারের অন্যান্য সদস্যরা। খবর দেওয়া হয় চাকদহ থানায়। পুলিশ গিয়ে ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় কল্যাণী কলেজ অফ মেডিসিন অ্যান্ড জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে। সামান্য বকাবকির ফলাফল যে এতটা ভয়ংকর হতে পারে, তা ভাবতেই পারছেন না মৃতের মা।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.