দোকানে গিয়ে জিনিস পত্র হাতে নিয়ে দেখে কেনাকাটা প্রায় অতীত বললেই চলে। এখন সবজি থেকে শুরু দামি কোনও জিনিস, সবটাই এক ক্লিকে পৌঁছে যায় দুয়ারে। এতে যেমন দোকানে দোকানে ঘোরার ঝক্কি থাকে না, তেমনই খানিকটা সস্তাও হয়। তবে অনলাইন কেনাকাটায় কিন্তু বিপদের সম্ভাবনাও প্রবল। কয়েকটা বিষয় মাথায় না রাখলে যে কোনও মুহূর্তে সমস্যায় পড়তে পারেন ক্রেতারা। তাই চলুন আজ জেনে নেওয়া যাক, কেনাকাটা করার আগে কোন কোন বিষয় দেখে নেওয়া জরুরি।
১. নতুন নিয়ম অনুযায়ী, ই-কমার্স প্ল্যাটফর্মগুলোকে বিক্রেতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য অর্থাৎ ব্যবসার বিবরণ, ঠিকানা, গ্রাহক সেবার তথ্য এবং রেটিং দিতে হয়। তাই শুধুমাত্র পণ্যের ছবি বা রিভিউয়ের উপর নির্ভর করে কেনাকাটা করবেন না। বিশেষ করে দামি গ্যাজেট, ব্র্যান্ডের পণ্য তো একেবারেই না। আগে বিক্রেতার বিস্তারিত তথ্য যাচাই করুন, তারপর সিদ্ধান্ত নিন।
আরও পড়ুন:
২. ডেবিট বা ক্রেডিট কার্ডের তথ্য, ইউপিআই ক্রেডেনশিয়াল বা অন্যান্য আর্থিক তথ্য দেওয়ার আগে ওয়েবসাইটের ঠিকানা যাচাই করুন। পেমেন্ট পেজটি আদৌ বৈধ কিনা তা দেখুন। যদি আপনাকে হঠাৎ করে অন্য কোনো ওয়েবসাইটে রিডাইরেক্ট করা হয়, তবে সতর্ক হন, হঠকারিতা করবেন না।
৩. সার্চ লিস্টে কোনও পণ্য শুরুতে আসছে মানেই তা সেরা এমনটা কিন্তু একেবারেই নয়। তাই বিষয়টা ক্রেতাদেরই যাচাই-বাছাই করে নেওয়া উচিত। বিক্রেতা, রিভিউ এবং পণ্যের বিবরণ বা স্পেসিফিকেশন ভালোভাবে দেখে নিন। কেনাকাটা সম্পন্ন করার আগে পেমেন্টের পেজটি ভালো করে দেখুন।
৪. অনলাইন কেনাকাটার ক্ষেত্রে কিছু ব্যক্তিগত তথ্যের প্রয়োজন হয়। কেনাকাটার প্রক্রিয়া সম্পন্ন করার আগে দেখে নিন কী ধরনের তথ্য চাওয়া হচ্ছে। কেন চাওয়া হচ্ছে। অপ্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না ভুলেও। বিভিন্ন ওয়েবসাইটে একই পাসওয়ার্ড ব্যবহার না করে কেনাকাটার অ্যাকাউন্টের জন্য একটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন।
৫. ইনভয়েস, অর্ডারের কনফার্মেসনের রসিদ, পেমেন্টের রসিদ, পণ্যের বিবরণ এবং বিক্রেতার সঙ্গে হওয়া গুরুত্বপূর্ণ মেসেজগুলো রাখুন। লেনদেন নিয়ে বিরোধ বা জটিলতা দেখা দিলে এই নথিপত্রগুলো কাজে লাগবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
১৯৯০ থেকে বেপাত্তা সেনা জওয়ান স্বামী, ৩৬ বছর পর অপহরণের অভিযোগ দায়ের স্ত্রীর!
-
ফের ইন্ডিগোর বিমানে বিপত্তি, এবার বেঙ্গালুরুতে অবতরণের সময় লেজে আঘাত! কেমন আছেন যাত্রীরা?
-
আপাতত স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, বৈঠকে রফাসূত্র মিলতেই ঘোষণা কর্মী সংগঠনের, স্বস্তিতে আমজনতা
-
আরটিআইয়ের বাইরে স্বরাষ্ট্র দপ্তর, নির্দেশিকা জারি করেও বাতিল, বিরোধিতার মুখে পিছু হটলেন বিজয়
-
দর্শকদের না-পসন্দ! এবার ‘বিস বস বাংলা’ থেকে ছিটকে গেলেন তাপসকন্যা সোহিনী