ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই ছাত্র

রাত পর্যন্ত মেলেনি হদিশ, উৎকণ্ঠায় পরিজনরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৭, ২০১৮, ১৬:৫০

options
link
ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই ছাত্র
ছবি: প্রতীকী

বিপ্লব দত্ত, কৃষ্ণনগর: ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দ্বাদশ শ্রেণির দুই ছাত্র। সন্ধ্যা পর্যন্ত ডুবুরি নামিয়ে তল্লাশি চালিয়েও নিখোঁজ ছাত্রদের কোনও সন্ধান মেলেনি। সোমবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদহ থানার গৌড়নগর ভাগীরথীর ঘাটে।

Advertisement

[ডুবন্ত গাড়ির ছাদে প্রাণ হাতে করে গোটা পরিবার, তারপর…]

পুলিশ জানিয়েছে, নিখোঁজ দুই ছাত্রের নাম জ্যোতির্ময় ঘোষ (১৭) ও উৎপল সিংহ (১৭)। তাদের বাড়ি চাকদহের রথতলা কেবিএম এলাকায়। দু’জনেই পূর্বাচল বিদ্যাপীঠ হাইস্কুল থেকে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। স্থানীয়রা জানিয়েছেন, নিখোঁজ দুই ছাত্র অন্তরঙ্গ বন্ধু। সোমবার ক্লসের বেশ কয়েকজন বন্ধুর সঙ্গে এই দু’জনও গৌড়নগর ঘাটে ঘুরতে যায়। আচমকাই দু’জন ভাগীরথীতে স্নান করতে চেয়ে জলে নামে। বন্ধুরা নদীর পাড়েই দাঁড়িয়ে তাদের উৎসাহ দিতে থাকে। এদিকে বেশ খানিকটা সময় কেটে গেলেও স্নান সেরে দু’জনকে উঠতে না দেখায় বন্ধুরা চিন্তিত হয়ে পড়ে। সন্দেহ হওয়ায় ডাকাডাকি শুরু করে। তবে নদী থেকে জ্যোতির্ময়, উৎপলের কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। বিপদের আশঙ্কা করে সঙ্গেসঙ্গেই বিষয়টি স্থানীয়দের জানায় দুই ছাত্রের বন্ধুরা। খবর যায় থানায়। পুলিশের তরফে নদীতে ডুবুরি নামিয়ে চলে তল্লাশি। উদ্ধারকার্যে নামে বিপর্যয় মোকাবিলা টিম। কিন্তু রাত কাটলেও নিখোঁজ ছাত্রদের কোনও সন্ধান মেলেনি। এই ঘটনায় উদ্বেগ আশঙ্কার প্রহর গুণছেন নিখোঁজ ছাত্রদের পরিবারের সদস্যরা। একই অবস্থা বন্ধুবান্ধদেরও।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[নাবালিকাকে মাসের পর মাস লাগাতার গণধর্ষণে গ্রেপ্তার ১৮ অভিযুক্ত]

পুলিশের তরফে জানানো হয়েছে, নিখোঁজ ছাত্ররা সাঁতার জানত কিনা বোঝা যাচ্ছে না। কিন্তু নদীতে নেম তলিয়ে যাবে আর পাড়ে উপস্থিত ভিড়ের কেউই বিষয়টি দেখতে পাবেন না, তা অসম্ভব। ওই দুই ছাত্রের মদ্যপ থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.