Darjeeling

ভারী বৃষ্টি, ভূমিধসে অবরুদ্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, ব্যাহত যান চলাচল

ফের অবরুদ্ধ ১০ নম্বর জাতীয় সড়ক। ব্যাহত শিলিগুড়ি-সিকিম রুটে সরাসরি যান চলাচল। বুধবার রাতে জাতীয় সড়কের ২০ মাইল এলাকা ভূমিধসে অবরুদ্ধ হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে তীব্র যানজটে নাকাল হতে হচ্ছে যাত্রীদের।

বিশ্বজ্যোতি ভট্টাচার্য
বিশ্বজ্যোতি ভট্টাচার্য

শেষ আপডেট: জুলাই ২৩, ২০২৬, ২১:২৫

options
link
ভারী বৃষ্টি, ভূমিধসে অবরুদ্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, ব্যাহত যান চলাচল
ভূমিধসে অবরুদ্ধ ১০ নম্বর জাতীয় সড়ক।

ফের অবরুদ্ধ ১০ নম্বর জাতীয় সড়ক। ব্যাহত শিলিগুড়ি-সিকিম রুটে সরাসরি যান চলাচল। বুধবার রাতে জাতীয় সড়কের ২০ মাইল এলাকা ভূমিধসে অবরুদ্ধ হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে তীব্র যানজটে নাকাল হতে হচ্ছে যাত্রীদের। সিকিম পুলিশ সূত্রে জানা গিয়েছে, বারডাং-এর কাছে সিংতাম-রংপো রোডের ২০ মাইল এলাকা বন্ধ হয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয়েছে। যানজট এড়াতে যাত্রীদের বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার সকালে সিকিম সরকারের সড়ক ও সেতু বিভাগের সচিব এবি সুব্বা বারদাং এলাকার ২০ মাইল এলাকা পরিদর্শন করেন। সেখানে কেন ধারাবাহিকভাবে ভূমিধস চলছে সেটা খতিয়ে দেখেন। পরিদর্শনকালে সচিব এনএইচআইডিসিএল-এর আধিকারিকদের সঙ্গে সড়ক পুনরুদ্ধারের কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। তিনি নিজে ভূমিধস কবলিত মূল স্থানটি পরিদর্শন করেন এবং কার্যকর ও দীর্ঘস্থায়ী পুনরুদ্ধার ব্যবস্থার উপরে গুরুত্ব আরোপ করেন। গুরুত্বপূর্ণ জাতীয় সড়কটি চালু করার জরুরি প্রয়োজনীয়তার কথা জানিয়ে তিনি নির্দেশ দেন, দ্রুত সড়ক যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারের জন্য সবচেয়ে উপযুক্ত প্রযুক্তি ব্যবহার করতে হবে। একই সঙ্গে সকল যাত্রীর নিরাপত্তা ও সুবিধার বিষয়টি নিশ্চিত করতে হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উত্তরের পার্বত্য অঞ্চলে লাল সতর্কতা জারি রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে পার্বত্য এলাকায়। সিকিমের পরিস্থিতিও যথেষ্ট ভয়াবহ। পার্বত্য এলাকায় নতুন করে ভূমিধসের আশঙ্কা থাকছে। বাড়তে পারে নদীর জলস্তর। কোথাও কোথাও বিপদ সীমার ওপরে বইতে পারে নদী। বর্ষা শুরুর পর থেকে পাহাড়ে পরিস্থিতি উদ্বেগজনক হয়েছে। ১০ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় ধস নামছে। অন্যান্য পাহাড়ি রাস্তাতেও ধস নামতে দেখা যাচ্ছে। পরিস্থিতির দিকে নজরদারি চালাচ্ছে প্রশাসন।

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.