খারাপ আবহাওয়া। দুর্যোগের মধ্যেই দিঘায় উত্তাল সমুদ্রে তলিয়ে গেল এক নাবালিকা। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে। নিখোঁজ নাবালিকার নাম আসমিরা খাতুন। ১১ বছরের ওই নাবালিকা নৈহাটির বাসিন্দা বলে খবর। পরিবারের সঙ্গে দিঘায় (Digha) বেড়াতে এসেছিল সে। এদিন বিকেলে সে সমুদ্রে তলিয়ে যায়। ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে দিঘা থানার পুলিশ। নাবালিকার খোঁজে স্পিটবোট নামিয়ে তল্লাশি শুরু হয়েছে।
এদিন ওল্ড দিঘা ও নিউ দিঘার মাঝে একটি সৈকতে এই ঘটনা ঘটে। দিঘা হাসপাতাল সংলগ্ন ঘাটে বহু পর্যটক সমুদ্রে স্নান করেন। বহু লোকের ভিড়ও থাকে। এদিন প্রথম থেকেই উত্তাল ছিল সমুদ্র। আবহাওয়া খারাপ থাকায় মাইকিং করে প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের সমুদ্রে নামতে বারণ করা হয়। এই পরিস্থিতিতে ওই নাবালিকা কীভাবে সমুদ্রে তলিয়ে গেল? উঠছে প্রশ্ন। নিষেধ না শুনে সমুদ্রে নামা হয়েছিল নাকি অন্য কোনওভাবে দুর্ঘটনার শিকার হয়েছে ওই নাবালিকা, তা তদন্ত করে দেখছে দিঘা মোহনা থানার পুলিশ।
আরও পড়ুন:
আপাতত নিখোঁজ নাবালিকাকে খোঁজার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রের খবর। স্পিডবোট নামানো হয়েছে, নুলিয়া নামিয়ে খোঁজার চেষ্টাও করা হচ্ছে। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় এবং সমুদ্র উত্তাল হওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ।
উল্লেখ্য, শক্তি বাড়িয়ে নিম্নচাপ আরও গভীর নিম্নচাপে পরিণত হয়ে উপকূল ভাগে প্রবেশ করেছে। নিম্নচাপ ওড়িশা ও অন্ধ্রের উপকূল ভাগে প্রবেশ করলেও, এর প্রভাব পড়েছে বাংলার উপকূলে। শুরু হয়েছে দুর্যোগের বৃষ্টি। সেই সঙ্গে ঝড়ো হাওয়া। উত্তাল হয়ে উঠেছে দিঘার সমুদ্র। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আগেই প্রশাসন থেকে দিঘা, মন্দারমণি ও তাজপুর-সহ পর্যটন কেন্দ্রগুলিতে সমুদ্রস্নান মৎস্যজীবীদের মাছ শিকারে সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছে। দিঘায় বেড়েছে সমুদ্রের জলস্তর। ঝোড়ো হাওয়ায় ভর করে শুরু হয়েছে জলোচ্ছ্বাস। আর এই আবহাওয়ার মধ্যেই একটি অপ্রীতিকর ঘটনা ঘটে গেল দিঘার সমুদ্র সৈকতে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ন’মাস ধরে যৌন নিগ্রহের শিকার! নাবালিকার সন্তান প্রসবের পর কু-কীর্তি ফাঁস, এন্টালিতে গ্রেপ্তার যুবক
-
দার্জিলিঙে রোপওয়ে করবে আদানিরা! শুভেন্দু সরকারের উদ্যোগে বঙ্গ পর্যটনে নতুন দিগন্ত
-
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, অপসারণের দাবিতে এবার সংসদের দু’কক্ষেই ইমপিচমেন্ট প্রস্তাব!
-
দুধের তৈরি না হলে বলা যাবে না ‘পনির’, ভেজালের রমরমা রুখতে কড়া নিয়মের পথে কেন্দ্র
-
পুজোয় বাঙালির পাতে পড়বে না পদ্মার ইলিশ! রুপোলি শস্য রপ্তানিতে মেলেনি ছাড়পত্র