Bank Strike

শুরু ধর্মঘট, পরপর ৩ দিন বন্ধ ব্যাঙ্ক! পুজোর মুখে ভোগান্তি, জেলায় জেলায় বিক্ষোভ, দীর্ঘ লাইন এটিএমে 

ছুটির দাবি পূরণ না হলে আগামী ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বর টানা তিন দিন ধর্মঘটের হুঁশিয়ারি। তাতেও সরকার সিদ্ধান্ত না নিলে ২৬ অক্টোবর থেকে লাগাতার ধর্মঘটে যাওয়ার ভাবনা। 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৬, ১৩:৫১

options
link
শুরু ধর্মঘট, পরপর ৩ দিন বন্ধ ব্যাঙ্ক! পুজোর মুখে ভোগান্তি, জেলায় জেলায় বিক্ষোভ, দীর্ঘ লাইন এটিএমে 
শুরু ধর্মঘট, পরপর ৩ দিন বন্ধ ব্যাঙ্ক!

সপ্তাহে পাঁচদিনের কর্মদিবসের দাবিতে আজ দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট (Bank Strike)। আগামিকাল দ্বিতীয় শনিবার, পরশু রবিবার। বন্ধ অধিকাংশ এটিএম। যেগুলো খোলা তাতে দীর্ঘ লাইন। পুজোর মুখে টানা তিনদিন ব্যাঙ্ক ও এটিএম বন্ধ থাকায় চূড়ান্ত ভোগান্তির শিকার গ্রাহকরা। শুক্রবার সকালেই দেখা গেল একাধিক জেলায় ব্যাঙ্কের বাইরে বিক্ষোভে গ্রাহকরা। এদিকে পাঁচদিন কর্মদিবসের দাবিতে আসানসোলে বিক্ষোভে শামিল হয়েছেন স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার কর্মীরা। সব মিলিয়ে একাধিক জেলায় ধর্মঘটকে কেন্দ্র করে অশান্তির আবহ।   

Advertisement

এআইবিওসি-র তরফে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে, এরপরও সরকারের ঘুম না ভাঙলে আন্দোলন আরও তীব্র হবে। দাবি পূরণ না হলে আগামী ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বর টানা তিন দিন ধর্মঘট চলবে। তাতেও সরকার সিদ্ধান্ত না নিলে ২৬ অক্টোবর থেকে লাগাতার ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। 

কেন এই ধর্মঘট?  ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের রাজ্য সম্পাদক শুভজ্যোতি চট্টোপাধ্যায় জানান, ২০২৪ সালের বেতন সংশোধনের সময় পাঁচ দিনের কর্মদিবস নিয়ে লিখিত চুক্তি হয়েছিল। কিন্তু দীর্ঘ আড়াই বছর পার হলেও তা বাস্তবায়িত হয়নি। প্রতিবারই আইনি জটিলতার অজুহাত দিয়ে সময় চেয়েছে সরকার। এবার ধৈর্যচ্যুতি ঘটায় বাধ্য হয়েই এই ধর্মঘটের পথ বেছে নিয়েছেন ব্যাঙ্ক অফিসাররা। এআইবিওসি-র তরফে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে, এরপরও সরকারের ঘুম না ভাঙলে আন্দোলন আরও তীব্র হবে। দাবি পূরণ না হলে আগামী ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বর টানা তিন দিন ধর্মঘট চলবে। তাতেও সরকার সিদ্ধান্ত না নিলে ২৬ অক্টোবর থেকে লাগাতার ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, শুধু সরকারি নয়, বহু বেসরকারি ব্যাঙ্কের অফিসাররাও এই সংগঠনের সদস্য। ফলে আজ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পাশাপাশি একাধিক বেসরকারি ব্যাঙ্কের পরিষেবাও ব্যাহত হচ্ছে। দুর্গাপুজোর মুখে টানা তিনদিন ব্যাঙ্ক বন্ধ থাকায় চরম ভোগান্তির মুখে সাধারণ গ্রাহকরা। 

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.