বিজেপি নেতার নার্সিংহোমে ভুল চিকিৎসা, দেহ নিয়ে রাস্তা অবরোধ পরিজনদের

ধুন্ধুমার কাণ্ড বাঁকুড়ায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১, ২০১৯, ২০:০৫

options
link
বিজেপি নেতার নার্সিংহোমে ভুল চিকিৎসা, দেহ নিয়ে রাস্তা অবরোধ পরিজনদের

টিটুন মল্লিক, বাঁকুড়া: বাঁকুড়ায় বিজেপি নেতার নার্সিংহোমে চিকিৎসা-বিভ্রাটে রোগীর মৃত্যু। স্যালাইনের জন্য ভুল চ্যানেল করায় শরীরের সংক্রমণ ছড়িয়ে পড়ে বলে অভিযোগ। শুক্রবার সকালে মৃতদেহ নিয়ে নার্সিংহোমে সামনে বিক্ষোভ দেখান পরিবারের লোকেরা। প্রায় ঘণ্টা দুয়েক চলে পথ অবরোধ।

Advertisement

[ প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলতে বলতেই আত্মঘাতী কলেজ ছাত্রী]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মৃতের নাম হারাধন দত্ত। বাঁকুড়া শহরের তিন নম্বর ওয়ার্ডে সপরিবারে ভাড়া থাকতেন তিনি। পরিবারের লোকেরা জানিয়েছেন, গত বেশ কয়েকদিন ধরেই কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আইসিইউ-তে ভরতি ছিলেন হারাধনবাবু। বৃহস্পতিবার মারা যান তিনি। আর এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে ধুন্ধুমার কাণ্ড বাঁকুড়া শহরে। শহরের একটি নার্সিংহোমের সামনে রাস্তায় মৃতদেহ রেখে বিক্ষোভ দেখালেন পরিবারের লোকেরা। এই নার্সিংহোমে মালিক রাজ্য বিজেপি প্রথমসারির নেতা সুভাষ সরকার। তিনি নিজেও পেশায় চিকিৎসকরা।

Advertisement

কিন্তু, হারাধন দত্ত তো মারা গিয়েছে কলকাতা মেডিক্যাল কলেজে। তাহলে বাঁকুড়ায় বিজেপি নেতার নার্সিংহোমের সামনে কেন বিক্ষোভ দেখালেন পরিবারের লোকেরা? মৃতের বাড়ির লোকের দাবি, গত বছরের নভেম্বরে বমির উপর্সগ নিয়ে বাঁকুড়া শহরের ওই নার্সিংহোমেই ভরতি হয়েছিলেন হারাধন দত্ত। বেশ কয়েক মাস সেখানে চিকিৎসাও হয়েছিল তাঁর। পরিবারের লোকেদের অভিযোগে, হারাধনবাবু হাতে ভুল শিরায় চ্যানেল তৈরি করেছিলেন ওই নার্সিংহোমের চিকিৎসকরা। ফলে হাতটি ক্রমশই ফুলত থাকে, শরীরে ছড়িয়ে পড়ে সংক্রমণও। শারীরিক অবস্থার এতটাই অবনতি হয় যে, হারাধনবাবুকে চিকিৎসার জন্য দক্ষিণ ভারতে নিয়ে যেতে হয়। শেষপর্যন্ত অবশ্য ওই রোগীকে ভরতি করা হয় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে। সেখান থেকে হারাধনবাবুকে রেফার করা হয় কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। কিন্তু বেশ কয়েকদিন আইসিইউ-তে রেখেও তাঁকে আর বাঁচানো যায়নি। এদিকে চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ অস্বীকার করেছেন নার্সিংহোমের মালিক ও বিজেপি নেতা সুভাষ সরকার। তাঁর দাবি, চ্যানেল করতে গেলে অনেক সময়ই রোগীর হাত ফুলে যায়। সেটা তেমন কোনও বড় ব্যপার নয়। হারাধন দত্ত একাধিক রোগে আক্রান্ত ছিলেন। বস্তুত তাঁর নার্সিংহোমে সামনে মৃতদেহ নিয়ে বিক্ষোভ ‘রাজনৈতিক হাঙ্গামা’ বলে মন্তব্য করেছেন গেরুয়া শিবিরের এই চিকিৎসক নেতা।

ছবি: সিদ্ধার্থ চট্টোপাধ্যায়

[ প্রজননের সমস্যা মেটাতে উদ্যোগ, চিড়িয়াখানার রেড পান্ডাদের ছাড়া হবে জঙ্গলে]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.