স্টাফ রিপোর্টার: স্কুল সার্ভিস কমিশনের নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষায় রদবদল আনতে চলেছে রাজ্য সরকার৷ এক্ষেত্রে নবম-দশম ও একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পৃথক নিয়ম লাগু করতে চলেছে স্কুলশিক্ষা দফতর৷ সোমবার বিষয়টি আলোচনা করতে বৈঠকে বসে দফতর৷ ছিলেন স্কুল সার্ভিস কমিশনের আধিকারিকরাও৷ নয়া বিধির খসড়াটি আইন বিভাগে পর্যালোচনার জন্য পাঠানো হচ্ছে৷ আইনি সিলমোহর মিলতেই জুন মাসের প্রথমদিকে বিধি চূড়ান্ত করা হবে৷
দফতর সূত্রে খবর, নয়া নিয়মে বলা হয়েছে, নবম ও দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ৫০ শতাংশ নম্বর-সহ স্নাতক উত্তীর্ণরা পরীক্ষায় বসার জন্য আবেদন জানাতে পারবেন৷ সঙ্গে বিএড থাকা বাধ্যতামূলক৷ একাদশ-দ্বাদশে নিয়োগের পরীক্ষায় বসতে গেলে ৫০ শতাংশ নম্বর-সহ সাম্মানিক স্নাতক অথবা স্নাতকোত্তর এবং বিএড ডিগ্রি থাকতে হবে৷ উল্লেখ্য, নবম থেকে দ্বাদশ পর্যন্ত সম্ভাব্য শূন্যপদ ১৫ হাজার ৯৪৭টি৷ শারীর ও কর্মশিক্ষায় যথাক্রমে ১০১৯ ও ১২৩৭টি পদ ফাঁকা রয়েছে৷
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?