প্রেমের বিয়ে মানতে পারল না পরিবার, অভিমানে আত্মহনন নবদম্পতির

বউদির বোনকেই বিয়ে করেছিলেন যুবক, তাতেই আপত্তি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২২, ২০১৮, ০১:২৭

options
link
প্রেমের বিয়ে মানতে পারল না পরিবার, অভিমানে আত্মহনন নবদম্পতির

বিপ্লব দত্ত, নদিয়া: প্রেমের বিয়ে মানতে পারল না দুই পরিবার। অভিমানে আত্মঘাতী হলেন নবদম্পতি। মৃতদের  নাম বাপন ধারা (২৩)ও সাবিত্রী ধারা (১৮)। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার গয়েশপুরে। জানা গিয়েছে, আত্মঘাতী যুবক বাপন তাঁর বউদির বোনকেই বিয়ে করেছিলেন। এই বিয়েতে মত ছিল না সাবিত্রীর দিদি থেকে শুরু করে বাপের বাড়ির তরফের। একই ছবি শ্বশুরবাড়িতেও। দাদার শ্যালিকাকে ভাইয়ের বিয়ে মানতে পারেননি বউদি থেকে শুরু করে এবাড়ির অন্যরাও। স্বাভাবিকভাবেই দ্বন্দ্ব বাধে। বউ নিয়ে বাড়ি ফিরতেই শুরু হয়ে যায় গঞ্জনা। তবে নতুন বউয়ের এহেন আপ্যায়ন বাপনের ভাল লাগেনি। একই অবস্থা নববিবাহিতা সাবিত্রীরও। অভিমানেই নিজেদের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন দু’জনে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে। এদিকে বেলা গড়ালেও বাড়ি যুগলে বাইরে দেখতে না পেয়ে খোঁজ শুরু হয়। ঘরে গিয়ে দেখা যায়, চালার বাঁশের কাপড় বেঁধে তাতেই ফাঁস লাগিয়ে ঝুলছেন দু’জনে

Advertisement

[রেস্তরাঁর ডিপ ফ্রিজ থেকে উদ্ধার মেয়াদ উত্তীর্ণ দুধ-বাসি মাংস, হুগলিতে চাঞ্চল্য]

খবর যায় শান্তিপুর থানায় পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। যদিও এই অকাল আত্মহনন নিয়ে মুখ খোলেনি পরিবারের কোনও সদস্য। তবে কানাঘুষো শোনা যাচ্ছে। বিয়ে মেনে না নেওয়াকে কেন্দ্র করেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। বাপনবাবু পেশায় নির্মাণ শ্রমিক। সেই কাজেই মাস দু’য়েক আগে ঝাড়খণ্ডে গিয়েছিলেন। সেখানেই তাঁর বউদির বাপেরবাড়ি। পৌঁছানোর কিছুদিনের মধ্যেই বউদির বোনের সঙ্গে পরিচয় হয়। কথায় গল্পে প্রেম গড়ে ওঠে। তা থেকেই বিয়ে। বাড়ির অজান্তে দু’জনেই বিয়েটা সেরে ফেলেন। তবে বাড়ি ফিরতেই বদলে যায় ছবি। বোনের দিদিই প্রথমে এ বিয়েতে বেঁকে বসেন। তারপর অন্যরা। নতুন বউ নিয়ে ঝাড়খণ্ড থেকে সোজা গয়েশপুরের বাড়িতে আসেন বাপন। মঙ্গলবার বরণডালা হাতে নিয়ে কেউ তাঁদের স্বাগত জানাননি। উলটে জুটেছে বকাঝকা। শ্বশুর বাড়িতে পা দিয়েই প্রথমে এহেন আপ্যায়নে ঘাবড়ে গিয়েছেন সাবিত্রী। দুপুরের খাওয়াদাওয়া চুকিয়ে যখন দু’জনে একসঙ্গে হলেন। তখন অভিমান ভিড় করেছে। মৃত্যুকেই নিশ্চিন্ত ঠিকানা মনে আত্মঘাতী হলেন নবদম্পতি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ছবি: সুজিত মণ্ডল

Advertisement

[বউদি তৃণমূলে আর ননদ বিজেপির প্রার্থী, পারিবারিক দ্বৈরথে দাদা-বোন]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.