বৃষ্টি কিছুটা কমেছে। আকাশে মাঝে মধ্যেই নীল সাদা মেঘও দেখা যাচ্ছে। তবে বর্ষা বিদায় নিচ্ছে এমনটা ভাবা কিছু নেই! সোমবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তার আগে সোমবার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গেও সপ্তাহান্তে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোম ও মঙ্গলবার ৩ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা ডালটনগঞ্জ হয়ে কৃষ্ণনগরের উপর দিয়ে ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত। অন্যদিকে, আরও একটি রেখা উত্তরবঙ্গ ও অসমের উপরে বিস্তৃত। শনিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও পূর্ব ও পশ্চিম বর্ধমানে। রবিবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে। সোমবার থেকে ফের বাড়বে বৃষ্টি। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদে। ওই দিনের জন্য হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বুধবারও ভারী বৃষ্টির সম্ভাবনা। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন:
অন্যদিকে, আজ শনিবার উপরের চার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। হলুদ সতর্কতা জারি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। মালদহ দুই দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। রবিবার উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। সোমবার ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। নিচের দিকের জেলার বিক্ষিপ্তভাবে কিছু জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ডেঙ্গি রুখতে ‘অ্যাকশনে’ অগ্নিমিত্রা, আসানসোলের সব বরোতে নজরদারি চালাবে ‘সিটি ওয়াচ কার’
-
নেমেছে ভূমিধস! অবরুদ্ধ চৌলানি নদীর গতিপথ, নেপালে ফের ‘সর্বগ্রাসী’ হড়পা বানের শঙ্কা
-
‘বিগ বসে’র মঞ্চে অগ্নিশর্মা সলমন, ১২০ কোটি পারিশ্রমিক নিয়েও কার উপর চটলেন? দেখুন ভিডিও
-
যাদের পড়িয়েছি, শিখেছি তাদের থেকেও: দ্রৌপদী মুর্মু
-
ধারালো অস্ত্র দিয়ে পরপর আঘাত! দুর্গাপুরে ভোররাতে বিশেষভাবে সক্ষম যুবককে ‘খুন’