অর্ণব আইচ: ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য এবার বন্ধ রাখা হচ্ছে ওয়েলিংটন সংলগ্ন নির্মলচন্দ্র স্ট্রিটের (Nirmal Chandra Street) একটা অংশ। ব্যস্ততম এই রাস্তা বন্ধ রাখায় ভোগান্তির আশঙ্কা করছেন নিত্যযাত্রীরা। তবে সমস্যা সমাধানে ঘুরপথে বহু বাস গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। ফলে আমজনতার বিশেষ সমস্যা হবে না বলেই দাবি।
আগামী মাসেই শিয়ালদহ থেকে ছোটার কথা ইস্ট-ওয়েস্ট মেট্রো (Metro Railway, Kolkata)। তার আগেই বৌবাজারের দিকে ইস্ট-ওয়েস্ট মেট্রোর দুটি সুড়ঙ্গে ভেন্টিলেশন শ্যাফটের কাজ করতে চাইছিল মেট্রো কর্তৃপক্ষ। সেই কারণে রাস্তা বন্ধ রাখার অনুমতি চাওয়া হয়েছিল। মিলল অনুমতি। কলকাতা পুলিশের ট্রাফিকের তরফে নির্দেশিকায় জানানো হয়েছে, মেট্রোর কাজের জন্য আগামী ১ এপ্রিল থেকে বন্ধ থাকবে কলকাতার ব্যস্ততম ওয়েলিংটন সংলগ্ন নির্মলচন্দ্র স্ট্রিট। ফলে বেশ কয়েকটি রুটের বাস ঘুরিয়ে দেওয়া হবে।
[আরও পড়ুন: রাজ্যপালের টুইটে বদলে গেল মতুয়া ধর্মগুরু হরিচাঁদের নাম! নেটদুনিয়ায় নিন্দার ঝড়]
জানা গিয়েছে, নির্মলচন্দ্র স্ট্রিট ধরে ওয়েলিংটন মোড় থেকে বৌবাজার হয়ে চলাচল করে ৭৮/১, ৪৬, ২৩৪/১, ৩৪বি এবং ২১৭এ- রুটের বাসগুলি। আগামী ১ তারিখ থেকে ঘুরপথে গন্তব্যে পৌঁছবে বাসগুলি। যে বাস ধর্মতলা থেকে লেনিন সরণি হয়ে ওয়েলিংটন মোড় দিয়ে বামদিকে ঘুরে নির্মলচন্দ্র স্ট্রিট হয়ে কলেজ স্ট্রিট যেত, আপাতত অন্যপথে যেতে হবে সেগুলিকে। ১ এপ্রিল থেকে ধর্মতলা থেকে চিত্তরঞ্জন অ্যাভিনিউ ধরে কলুটোলা স্ট্রিট হয়ে কলেজ স্ট্রিট পৌঁছবে বাস। ফিরবে বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে চিত্তরঞ্জন অ্যাভিনিউ হয়ে। তবে ছোটগাড়ি সুযোগ সুবিধা মতো যাতে ওই রাস্তায় যাতায়াত করতে পারে সেদিকে নজর থাকছে পুলিশের।
ট্রাফিক সূ্ত্রে খবর, ১ এপ্রিল থেকে নির্মলচন্দ্র স্ট্রিটে বন্ধ থাকবে ট্রাম চলাচল। মেট্রোর কাজ শেষ হলে ফের সাধারণের জন্য খুলে দেওয়া হবে রাস্তা।
[আরও পড়ুন: বেনজির! শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের দাবি হাই কোর্টের বিচারপতির]
সর্বশেষ খবর
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?
-
শেফালির ঝড়, দীপ্তির দুরন্ত ঘূর্ণি! বাংলাদেশকে উড়িয়ে ১০ এশিয়া কাপের ১০ আসরেই ফাইনালে ভারত