নব্যেন্দু হাজরা: সপ্তমী থেকে বৃষ্টিতে ভাসবে কলকাতা-সহ বাংলার বিভিন্ন জায়গা। কিছুদিন আগে এমন খবর শোনা গিয়েছিল। তবে তেমনটা হওয়ার সম্ভাবনা আপাতত নেই। সাংবাদিক বৈঠকে জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। তাঁর কথা অনুযায়ী, ষষ্ঠী থেকে বাংলার বিভিন্ন জায়গায় বৃষ্টি হবে। আর তা হলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই হবে। ভারী কিংবা অতিভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানান হাওয়া অফিসের অধিকর্তা।

বাংলায় পুজোর (Durga Puja) সূচনা হয়ে গিয়েছে। আলোর মালায় সেজে উঠেছে গোটা রাজ্য। মহালয়া থেকেই ভিড়ে ঠাসা প্যান্ডেল। সপ্তমী-অষ্টমীতে এই ভিড় বাড়ার সম্ভাবনা প্রবল। কারণ করোনার জেরে গত দু’বছর কোনওভাবে পুজো সারা হয়েছে। এবারে পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে। তাই এবার উৎসবপ্রিয় বাঙালির উৎসাহ প্রবল। এমন পরিস্থিতিতেই ষষ্ঠী থেকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
[আরও পড়ুন: পর্যাপ্ত নথির অভাব, বোলপুর পুরসভার অনুদান মামলায় হাই কোর্টে স্বস্তিতে অনুব্রত]
সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তর কারণেই এবার দুর্গাপুজোয় (Durga Puja 2022) বৃষ্টির সম্ভাবনা প্রবল। ষষ্ঠী থেকেই এই বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। সপ্তমীর দিনও কলকাতা-সহ বিভিন্ন জেলায় বৃষ্টি হবে বলে খবর। তবে ভারী বৃষ্টি হবে না বলেই হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে উপকূলীয় জেলা যেমন দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার মানুষদের সতর্ক থাকতে বলা হয়েছে।

পুজোর মুখে ভারী বৃষ্টি হতে পারে। হাওয়া অফিসের এই পূর্বাভাস চিন্তায় ফেলে দিয়েছিল দর্শনার্থীদের। সকলেরই চিন্তা কীভাবে প্রতিমা দর্শন করবেন তাঁরা। পঞ্চমীর আগেই সব প্রতিমা দেখে ফেলবেন, কেউ কেউ এমন প্ল্যানও সেরে ফেলেছেন। কেউ ভাবছেন ছাতা মাথায় ঘুরে দেখবেন মণ্ডপ। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই, এ খবর দর্শনার্থীদের জন্য কিছুটা হলেও স্বস্তির। অল্প বৃষ্টির ধাক্কা সামলে নেওয়া যাবে। এমনটাই মনে করছেন অনেকে। যদিও ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হলে তাঁর অবস্থানের উপর বৃষ্টির পরিমাণ নির্ভর করছে বলেই জানান হাওয়া অফিসের কর্তা।
[আরও পড়ুন: রয়েছে অনুব্রতর অ্যাকাউন্ট, সিবিআই তদন্তের মাঝেই বেসরকারি ব্যাংকে বিধ্বংসী আগুন]
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা