Siuri

নাইট ডিউটির পরেই হাসপাতাল থেকে উদ্ধার নার্সের দেহ, চাঞ্চল্য সিউড়িতে

ঘটনার পর নার্সিংহোমে ভাঙচুর করেন মৃতের আত্মীয়রা। নার্সিংহোমের কর্মীদেরও হেনস্তা করা হয় বলে অভিযোগ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সৌরভ চক্রবর্তী
সৌরভ চক্রবর্তী

শেষ আপডেট: জুলাই ২৩, ২০২৬, ১৪:১৭

options
link
নাইট ডিউটির পরেই হাসপাতাল থেকে উদ্ধার নার্সের দেহ, চাঞ্চল্য সিউড়িতে
২৩ জুলাই, বৃহস্পতিবার। সিউড়ির বেসরকারি হাসপাতাল থেকে উদ্ধার নার্সের দেহ।

রাত ৮টায় নাইট ডিউটিতে যোগ দিয়েছিলেন। সকালে হাসপাতাল থেকেই উদ্ধার হল নার্সের ঝুলন্ত দেহ। এই ঘটনায় বৃহস্পতিবার সকালে সিউড়ির (Siuri) একটি বেসরকারি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। হাসপাতাল ভাঙচুর করেন মৃতের পরিবারের সদস্যরা। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ।

Advertisement

পুলিশ জানিয়েছে, মৃতের নাম অনুশ্রী মাল (২১)। জানা গিয়েছে, বুধবার রাত প্রায় ৮টা নাগাদ তিনি ডিউটিতে যোগ দেন। বৃহস্পতিবার সকালে হাসপাতালের তিন নম্বর কেবিনের দরজা দীর্ঘক্ষণ বন্ধ দেখে সন্দেহ হয় কর্মীদের। পরে দরজা ভেঙে ভিতরে ঢুকে অনুশ্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় সিউড়ি থানার পুলিশকে। কী কারণে এই মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর নার্সিংহোমে ভাঙচুর করেন মৃতের আত্মীয়রা। নার্সিংহোমের কর্মীদেরও হেনস্তা করা হয় বলে অভিযোগ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement

এই ঘটনার পর হাসপাতালের একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্য়ে এসেছে। সেই ফুটেজে দেখা যাচ্ছে, হাসপাতালের করিডোর দিয়ে হেঁটে যাচ্ছেন অনুশ্রী। এরপর একটি রুমের দরজা খুলে ভিতরে ঢুকছেন। সকালে ওই রুম থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ওই রুমে অন্য কেউ উপস্থিত ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। খুনের তত্ত্বও খতিয়ে দেখছে পুলিশ। অনুশ্রী আত্মহত্যা করলে কী কারণে আত্মহত্যা করলেন তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.