One arrested in Baruipur mob lynching case

বারুইপুরে গণপিটুনিতে গ্রেপ্তার আরও ১! ধৃত ৮ জনকে জেরার সূত্র ধরেই জালে অভিযুক্ত

ধৃতের নাম লুৎফর শেখ ওরফে লুটো সূর্যপুর হাট এলাকার ভাটপোতার বাসিন্দা।

দেবব্রত মণ্ডল
দেবব্রত মণ্ডল

শেষ আপডেট: জুলাই ২৪, ২০২৬, ২১:২৫

options
link
বারুইপুরে গণপিটুনিতে গ্রেপ্তার আরও ১! ধৃত ৮ জনকে জেরার সূত্র ধরেই জালে অভিযুক্ত
ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে পুলিশ কর্তারা। ফাইল ছবি।

কিশোরীকে ধর্ষণ-খুনের অভিযোগে উত্তপ্ত বারুইপুরে পিটিয়ে ইন্দ্রজিৎ মণ্ডলকে পিটিয়ে খুনের ঘটনায় পুলিশের জালে আরও ১। ধৃতের নাম লুৎফর শেখ ওরফে লুটো সূর্যপুর হাট এলাকার ভাটপোতার বাসিন্দা। এবার তাঁকেই গণপিটুনিতে গ্রেপ্তার করল পুলিশ। এর আগে আট জনকে গ্রেপ্তার করা হয়েছিল এই ঘটনায়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ইন্দ্রজিৎকে পিটিয়ে খুনের ঘটনায় ধৃত আটজনকে হেফাজতে পেতেই ম্যারাথন জেরা করা হয়। জেরায় পাওয়া তথ্যের সূত্র ধরেই বৃহস্পতিবার রাতে সূর্যপুর এলাকায় অভিযান চালিয়ে লুৎফরকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার তাঁকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। ঘটনার সঙ্গে আরও কারা যুক্ত, তা জানতে তদন্তকারীরা ধৃতকে জিজ্ঞাসাবাদ করতে চান বলে জানা গিয়েছে।

Advertisement

জুলাই মাসের ৫ তারিখে সূর্যপুরের একটি জলাশয় থেকে এক নাবালিকার বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার হয়। তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। আর তাতেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইন্দ্রজিৎ মণ্ডল নামের এক যুবককে বাড়ি থেকে বের করে নিয়ে গিয়ে হাত ও পা বেঁধে পিটিয়ে খুন করা হয়। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ আগেই ৮ জনকে গ্রেপ্তার করেছিল। লুৎফরের আগে এই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ফারুক সর্দার, রাজেশ সর্দার, শরিফুল মল্লিক, সাবিউদ্দিন বৈদ্য, ফরিদ শেখ, আবু সিদ্দিক সর্দার এবং শামিম আলি খান, সাকিম লস্কর।

Advertisement

গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের পরিবারের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে ছিলেন, ইন্দ্রজিৎ নির্দোষ। মৃতের পরিবারের হাতে তুলে দেওয়া হয় ২৫ লক্ষ টাকার চেক। মৃত যুবকের দাদাকে সিভিক ভলান্টিয়ারের চাকরিও দেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু বলেন, “নাম-পরিচয় সব জেনে খুন করা হয়েছে ইন্দ্রজিৎকে। যাঁরা ভোটে প্রত্যাখ্যাত হয়েছেন, এর পিছনে তাঁদের উস্কানি রয়েছে। ভিডিওতে যত জনকে দেখা গিয়েছে, সকলকে গ্রেপ্তার করা হবে।”বলে হুঁশিয়ারির দেন শুভেন্দু। এই ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করল পুলিশ।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.