সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হকার উচ্ছেদকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল বারুইপুর স্টেশন চত্বর৷ চলল ব্যাপক বোমাবাজি৷ আতঙ্কিত যাত্রীরা৷
বারুইপুর জংশনে হকারদের বাড়াবাড়ি নিয়ে বেশ কিছুদিন ধরেই অসন্তোষ জমে ছিল যাত্রীদের মনে৷ হকারদের জন্য স্টেশন চত্বরে দাঁড়ানোর জায়গা থাকে না বলেও অভিযোগ ছিল তাঁদের৷ যাত্রীদের অভিযোগ পেয়ে হকার উচ্ছেদের কর্মসূচি নেয় আরপিএফ৷ শনিবার সকালে আরপিএফের তরফে উচ্ছেদ অভিযান শুরু হলে প্রতিবাদে নামেন হকাররা৷ হকার সংগঠনের দাবি, কোনওরকম নোটিস ছাড়াই এই উচ্ছেদ অভিযান চলে৷ পুনর্বাসনের দাবিতে আরপিএফকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা৷ এরই মধ্যে চলে বোমাবাজি৷ একের পর এক বোমা পড়ায় আতঙ্ক ছড়ায় গোটা স্টেশন চত্বর জুড়ে৷ পরিস্থিতি কড়া হাতে নিয়ন্ত্রণ করছে আরপিএফ৷
সর্বশেষ খবর
-
সিআইডি সেজে ব্যবসায়ীকে প্রকাশ্য রাস্তা থেকে অপহরণ করে ডাকাতি, তদন্তে পুলিশ
-
‘আত্মঘাতী’ বিস্ফোরণে কাঁপল করাচির সেনা দপ্তর, চলল গুলি, মৃত্যু তিন পাক সেনার
-
লেনিন নয়, হৃদয় সম্রাট শিবাজি! ‘লাল’ যাদবপুরে পালিত ‘হিন্দু সাম্রাজ্য দিবস’
-
লিঙ্কডিনে ফুটবলার খুঁজে বিশ্বকাপের নকআউটে! কেপ ভার্দের স্বপ্নের সওদাগর যে মানুষটা
-
জীবিকা হারানো হকারদের এককাট্টা করে আন্দোলনের প্রস্তুতি ‘কালীঘাট তৃণমূলের’, ফের পথে মমতা!