Panchanan Barma University

ভুয়ো এসসি সার্টিফিকেট দেখিয়ে অধ্যাপনা! অধ্যাপককে সাসপেন্ড করল পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়

এই অধ্যাপকের বিরুদ্ধে আরও অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করার আগে তিনি মাথাভাঙা মহাবিদ্যালয় ও আলিপুরদুয়ারের শামুকতলা মহাবিদ্যালয়ে এই এসসি সার্টিফিকেট ব্যবহার করেই চাকরি করেছেন।

বিক্রম রায়
বিক্রম রায়

শেষ আপডেট: সেপ্টেম্বর ২, ২০২৬, ১৬:২৯

options
link
ভুয়ো এসসি সার্টিফিকেট দেখিয়ে অধ্যাপনা! অধ্যাপককে সাসপেন্ড করল পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়
পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়।

ভুয়ো এসসি শংসাপত্র দেখিয়ে কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা! বাতিল হয় সার্টিফিকেট। শোকজ করা হয় অধ্যাপককে। সন্তোষজনক উত্তর দিতে পারেননি। তাতেই সমাবর্তন অনুষ্ঠানের আগে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক কার্তিক দাসকে সাসপেন্ড করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সঞ্চারী রায় মুখোপাধ্যায়ের স্বাক্ষরিত একটি চিঠি সামনে এসেছে। তবে এই বিষয়ে কোনও মন্তব্য করতে চায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Advertisement

এই অধ্যাপকের বিরুদ্ধে আরও অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করার আগে তিনি মাথাভাঙা মহাবিদ্যালয় ও আলিপুরদুয়ারের শামুকতলা মহাবিদ্যালয়ে এই এসসি সার্টিফিকেট ব্যবহার করেই চাকরি করেছেন। কিন্তু কীভাবে তা সম্ভব তা নিয়ে প্রশ্ন উঠেছে।

অধ্যাপক কার্তিক দাস অসমের বাসিন্দা। এসসি সংরক্ষণে পঞ্চাননবর্মা বিশ্ববিদ্যালয়ে চাকরি পান। তবে অভিযোগ, অসমের বাসিন্দা হওয়ার পরও কোচবিহারের মহকুমা দপ্তর থেকে এসসি সার্টিফিকেট পান। সেটিই তিনি জমা দেন। পরে অভিযোগ ওঠে, তাঁর ওই শংসাপত্র ভুয়ো। তদন্ত শুরু হয়। মাসখানেক আগে মহকুমাশাসক সেই শংসাপত্র বাতিল করে দেন।সেই বিষয়টি জানানো হয় বিশ্ববিদ্যালয়কে। কার্তিকবাবুকে শোকজ করা হয়। তিনি সন্তোষজনক উত্তর দিতে পারেননি। তারপরই মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে অধ্যাপককে অনির্দিষ্ট কালের জন্য তাঁকে সাসপেন্ড করা হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Panchanan Barma University suspends professor for teaching using a fake SC certificate
বিশ্ববিদ্যালয়ের জারি করা চিঠি।

এই অধ্যাপকের বিরুদ্ধে আরও অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করার আগে তিনি মাথাভাঙা মহাবিদ্যালয় ও আলিপুরদুয়ারের শামুকতলা মহাবিদ্যালয়ে এই এসসি সার্টিফিকেট ব্যবহার করেই চাকরি করেছেন। কিন্তু কীভাবে তা সম্ভব তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই বিষয়ে অধ্যাপকের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে রাজি হয়নি।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.