Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২ সেপ্টেম্বর ২০২৬
Darjeeling station

দার্জিলিং স্টেশনে ভেঙে পড়ল টয় ট্রেনের লোকোশেডের একাংশ! আহত ৭ রেলকর্মী, দিনভর বাতিল জয় রাইড

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দার্জিলিং হিমালয়ান রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। ক্ষতিগ্রস্ত লোকো শেডের মেরামতির কাজ শুরু হয়েছে, কী কারণে সেটি ভেঙে পড়ল, তাও খতিয়ে দেখা হচ্ছে।

অভ্রবরণ চট্টোপাধ্যায়
অভ্রবরণ চট্টোপাধ্যায়

শেষ আপডেট: সেপ্টেম্বর ২, ২০২৬, ১৪:৫৩

link
অভ্রবরণ চট্টোপাধ্যায়
অভ্রবরণ চট্টোপাধ্যায়

শেষ আপডেট: সেপ্টেম্বর ২, ২০২৬, ১৪:৫৩

options
link
দার্জিলিং স্টেশনে ভেঙে পড়ল টয় ট্রেনের লোকোশেডের একাংশ! আহত ৭ রেলকর্মী, দিনভর বাতিল জয় রাইড zoom
দার্জিলিং স্টেশনে ভেঙে পড়া টয় ট্রেনের লোকোশেডের একাংশ। নিজস্ব ছবি।
Advertisement

দার্জিলিং স্টেশন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল টয় ট্রেনের লোকো শেডের একাংশ। যার জেরে সাত রেলকর্মী আহত হয়েছেন বলে খবর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য। দুর্ঘটনার জেরে বুধবার পরপর ৪টি জয়রাইড বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দার্জিলিং হিমালয়ান রেল সূত্রে খবর, বুধবার সকালে দার্জিলিং স্টেশনে লোকো শেডের একাংশ ভেঙে পড়ে। সেই সময় ঘটনাস্থলে বেশ কয়েকজন দাঁড়িয়ে ছিলেন। কিছু বুঝে ওঠার আগেই মাথার উপর ভেঙে পড়ে লোকোশেডের একাংশ, যার জেরে অন্তত সাতজন রেলকর্মী আহত হয়েছেন। দুর্ঘটনার পরেই তড়িঘড়ি উদ্ধার কাজে হাত লাগান অন্যান্য রেলকর্মীরা। আহতদের হাসাপাতালে হাসপাতালে পাঠানো হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দার্জিলিং হিমালয়ান রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। ক্ষতিগ্রস্ত লোকো শেডের মেরামতির কাজ শুরু হয়েছে, কী কারণে সেটি ভেঙে পড়ল, তাও খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার পর ওই শেড এলাকার নিরাপত্তার বিষয়টিও জোরদার করা হয়েছে বলে জানা গিয়েছে।

দার্জিলিং স্টেশনের ঠিক উলটো দিকে ওই ইঞ্জিন শেডে মূলত টয় ট্রেনের ইঞ্জিন রাখা হয়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দুর্ঘটনায় ইঞ্জিন শেডের অংশটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই ঘটনার পর শেডের রক্ষণাবেক্ষণ নিয়েও নতুন করে প্রশ্ন উঠছে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ডিরেক্টর ঋষভ চৌধুরী জানিয়েছেন, “রাত থেকে প্রবল বৃষ্টি চলছে। সকালে লোকো শেডের একাংশ ভেঙে পড়ে। রেলকর্মী এবং স্থানীয়েরা তড়িঘড়ি উদ্ধারকাজ শুরু করেন। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.