সৈকত মাইতি, তমলুক: এ যেন উলটপুরাণ। পঞ্চায়েত ভোটে (Panchayat Election) এমন নজির মেলা ভার। বিশেষত পূর্ব মেদিনীপুর জেলায়। বিজেপির হাত থেকে পঞ্চায়েত উদ্ধার করতে নির্বাচনে প্রার্থীই দিল না শাসকদল তৃণমূল (TMC)! উলটে উদারতা দেখিয়ে বাম সমর্থিত নির্দল প্রার্থীকেই সমর্থন দিচ্ছেন তাঁরা। এমনই নজিরবিহীন ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুরের কোলাঘাট (Kolaghat)ব্লকের কোলা ২ গ্রাম পঞ্চায়েতের বোরডাঙি গ্রামের। আম প্রতীক চিহ্ন নিয়ে দাঁড়ানো অনিন্দিতা পালকেই সমর্থন করবেন বলে জানালেন কোলাঘাট ব্লক তৃণমূলের সভাপতি অসীম মাজি। বিরল ঘটনা বইকী!
পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে তৃণমূল আলাদাভাবে প্রার্থী দিয়েছে। কিন্তু কোলাঘাটের কোলা ২ গ্রাম পঞ্চায়েতের বোরডাঙি গ্রামের ৯৬ নম্বর বুথে প্রধান লড়াই বিজেপি (BJP) বনাম বাম-তৃণমূল মহাজোটের নির্দল (Independent) প্রার্থীর মধ্যে। বোরডাঙি গ্রামের ওই বুথে গিয়ে দেখা গেল, একদিকে সারি সারি বিজেপির দলীয় পতাকা। আরেকদিকে তৃণমূলের পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের প্রার্থীর প্রচারের ফ্লেক্সের উপর তৃণমূল ও সিপিএমের দলীয় পতাকা একসঙ্গে। এমন বিরল ছবি সহজে দেখা মিলবে কিনা সন্দেহ।
[আরও পড়ুন: ‘পঞ্চায়েতের হাল ফেরাও, গ্রাম বাংলায় লাল ফেরাও’, ভোট চাইতে গান বাঁধল বামেরা]
বোরডাঙি গ্রামের ৯৬ নং বুথে বিজেপির হয়ে লড়ছেন মিতা পাল। আর আম চিহ্নের প্রতীক নিয়ে লড়ছেন বাম-তৃণমূল ‘মহাজোটে’র প্রার্থী অনিন্দিতা পাল। গত পঞ্চায়েত নির্বাচনে কোলা ২ গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে থাকলেও বোরডাঙির এই বুথটি জয়লাভ করেছিল বিজেপি। বিজেপির দাবি, তারা উন্নয়ন করেছেন বিগত পাঁচ বছরে। তাই উন্নয়নের ধারা বজায় রাখার আবেদন জানিয়ে এই নির্বাচনেও ভোট আদায়ে বাড়ি বাড়ি প্রচারে নেমেছেন বিজেপি প্রার্থী মিতা পাল।

পাশাপাশি এলাকায় অনুন্নয়নের দাবি তুলে পালটা ভোটপ্রচার শুরু করেছে বাম-তৃণমূল (CPM-TMC) জোটপ্রার্থী অনিন্দিতা পালও। তবে এই পঞ্চায়েত ভোটে কে শেষ হাসি হাসবে, তা বোঝা যাবে আগামী ১১ জুলাই, ভোটের ফলপ্রকাশের দিন। তবে তৃণমূল ও সিপিএমের এই মহাজোট যদি বিজেপির থেকে পঞ্চায়েত ছিনিয়ে নিতে সক্ষম হয়, তাহলে জেলায় তা হবে একেবারে নজিরবিহীন।
[আরও পড়ুন: পুরনোদের বৈঠকে ডাকা হয় না! অভিযোগ ময়নার TMC কর্মীদের, দ্রুত পদক্ষেপ কুণালের]
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!