Panihati

মূক ও বধির যুবককে বেধড়ক মার, গায়ে গরম জল ঢেলে, অ্যাসিড খাইয়ে খুন! ধুন্ধুমার পানিহাটিতে

ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের খোঁজে চলছে তল্লাশি।

অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১৪:৪২

options
link
মূক ও বধির যুবককে বেধড়ক মার, গায়ে গরম জল ঢেলে, অ্যাসিড খাইয়ে খুন! ধুন্ধুমার পানিহাটিতে
মৃত আশিক মণ্ডল। নিজস্ব ছবি

নারকীয়! চোর সন্দেহে মূক ও বধির যুবককে বেধড়ক মারধর। তারপর গায়ে গরম জল ঢেলে, অ্যাসিড খাইয়ে খুনের অভিযোগ উঠল এলাকারই এক পরিবারের সদস্যদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল উত্তর ২৪ পরগনার পানিহাটিতে (Panihati)। ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের খোঁজে চলছে তল্লাশি।

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম আশিক মণ্ডল। তাঁর বয়স ৩২ বছর। শোনা যাচ্ছে, কিছুদিন আগে চোর সন্দেহে আটকে রেখে ওই যুবককে বেধড়ক মারধর করে এলাকারই বাসিন্দা বাচ্চু বড়ুয়া ও তাঁর পরিবারের লোকেরা। সেখানেই থামেনি তাঁরা। আশিকের গায়ে গরম জল ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ। খাইয়ে দেওয়া হয় অ্যাসিড। স্বাভাবিকভাবেই প্রবল অসুস্থ হয়ে পড়েন আশিক। স্থানীয়রা কোনওক্রমে তাঁকে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। সেখানেই চলছিল চিকিৎসা। সোমবার মৃত্যু হয় আশিকের। 

Advertisement

আশিকের মৃত্যুর খবর জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। যদিও চোর সন্দেহেই তাঁকে মারধর করা হয়েছিল কি না, তা এখনও নিশ্চিত নয়। এপ্রসঙ্গে মৃতের ভাইঝি বলেন, “কাকা যদি কিছু অন্যায় করে থাকেন, তাহলে আমাদের বলতে পারত। তা না করে ওই বাচ্চু বড়ুয়া, তার ছেলে ও পরিবারের লোকেরা অত্যাচার করেছে। অ্যাসিডও খাওয়ায়। আমরা তাদের কঠোর শাস্তি চাই।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.