Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
Barasat

সবজির আড়ালেই চলত মাদক পাচার! বারাসতে উদ্ধার কোটি টাকার গাঁজা

সবজির গাড়ির আড়ালেই চলত পাচার! সামনে থাকত শীতের হরেক সবজি, আর পিছনে আড়ালে থাকা একাধিক বস্তা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় রাজ্য পুলিশের এসটিএফ। আর তাতেই মিলল সাফল্য। সবজি বোঝাই ট্রাক থামিয়ে তল্লাশি চালাতেই হতবাক তদন্তকারীদেরও অনেকে।

অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৬, ২০:৪৩

link
অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৬, ২০:৪৩

options
link
সবজির আড়ালেই চলত মাদক পাচার! বারাসতে উদ্ধার কোটি টাকার গাঁজা zoom
উদ্ধার হওয়া মাদক। নিজস্ব চিত্র
Advertisement

সবজির গাড়ির আড়ালেই চলত পাচার! সামনে থাকত শীতের হরেক সবজি, আর পিছনে আড়ালে থাকা একাধিক বস্তা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় রাজ্য পুলিশের এসটিএফ। আর তাতেই মিলল সাফল্য। সবজি বোঝাই ট্রাক থামিয়ে তল্লাশি চালাতেই হতবাক তদন্তকারীদেরও অনেকে। থরে থরে সাজানো আছে বস্তা। খুলতেই বেরিয়ে এল বিপুল পরিমাণ গাঁজা। প্রায় তিনশো কেজি গাঁজা উদ্ধার হল উত্তর ২৪ পরগনার বারাসতে। আটক হওয়া ওই মাদকের আনুমানিক বাজার দর কয়েক কোটি টাকা।

সবজির গাড়ির আড়ালে গাঁজা পাচার! গোপন সূত্রে এমন খবর পেয়ে বারাসত থেকে ১১বস্তা গাঁজা উদ্ধার করে দু’জনকে গ্রেপ্তার করল রাজ্য পুলিশের এসটিএফ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে একটি সবজি বোঝাই ট্রাক উত্তরবঙ্গের দিক থেকে ১২ নম্বর জাতীয় সড়ক ধরে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল। সেই ট্রাকেই গাঁজা পাচার হচ্ছে। গোপন সূত্রে এমন খবর পেয়ে বারাসতের ময়না এলাকায় শুরু হয় নাকাবন্দি। রাজ্য পুলিশের এসটিএফের তরফে অভিযান চালানো হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ওই এলাকায় ট্রাকটি এলেই সেটিকে দাঁড় করায় তদন্তকারীরা। দেখা যায়, ট্রাকের ভিতর থরে থরে সাজানো আছে আলু, কপি-সহ অন্যান্য সবজির বস্তা। সেসব বস্তার নিচেই লুকিয়ে রাখা ছিল ওই বিপুল পরিমাণ মাদক। ট্রাকটি থেকে মোট ১১টি গাজা ভর্তি বস্তা উদ্ধার হয়েছে। এরপরই ট্রাকটি আটক করে চালক ও খালাসিকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মাদক পাচার চক্রের বাকিদের সম্পর্কে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এটি একটি বড় সাফল্য বলেই মনে করছেন তদন্তকারীরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.