নিজস্ব সংবাদদাতা: সিঙ্গুরে কারখানার শেড ভাঙার পর সেখানকার ৭৫ একর জমি তৈরিই আছে৷ আজ বুধবার থেকে সেই জমি চাষিদের হাতে তুলে দেওয়া হবে৷ মঙ্গলবার সিঙ্গুরের জমি পরিদর্শন করার পর একথা জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ এদিন পার্থবাবু আরও বলেন, “যিনি জমি পাচ্ছেন তাঁকে চাষ করতে হবে৷ তা না হলে জমি দেওয়ার সার্থকতা থাকবে না৷ ২৩৬ একরের মতো জমি চাষিদের হাতে তুলে দেওয়া হয়েছে৷ জমিতে চাষ না করে জমির উপর খাটিয়া পেতে বসে থাকলে চলবে না৷”
সিঙ্গুরে বর্তমানে কারখানার শেডের একটা অংশ রয়েছে৷ মঙ্গলবার রাতে সেটাও ভাঙার কথা৷ সব কাজ শেষ হলেই রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেওয়া হবে৷ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বেড়াবেড়ি মৌজায় চাষিদের জমির দখলিস্বত্ব আজ ফিরিয়ে দেওয়া হবে৷ এদিকে, আগামিদিনে নির্বাচনে সিপিএম ও কংগ্রেসের মধ্যে জোটের সম্ভাবনা প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য, জোট ঘোঁট তারা অনেক দেখেছেন৷ কেন্দ্রের আর্থিক বাধা সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার যে উন্নয়ন হয়েছে তাতে জোট ঘোঁট কোনওটাই কাজে লাগবে না৷
সর্বশেষ খবর
-
প্রায় ১৬ ঘণ্টা পর ইন্দ্রনীল সেনের বাড়ি থেকে বেরল ইডি, আগামিকাল তলব প্রাক্তন মন্ত্রীকে
-
‘ইন্ডির পিণ্ডি চটকে গিয়েছে, দিমাগি নকশালদের পরামর্শ দিতে দিল্লিতে মমতা’, বিস্ফোরক শুভেন্দু
-
গলছে অন্দরের বরফ! রাস্তার নাম বদল, মূর্তি ভাঙা ইস্যুতে একসঙ্গে আন্দোলনের পরিকল্পনা বামফ্রন্টের
-
দুই সন্তানের বাবার সঙ্গে প্রেম, বচসার জেরে বিধবা প্রেমিকাকে কোপাল যুবক! উলুবেড়িয়ায় হুলস্থুল
-
‘SIR সম্পূর্ণ বেআইনি’, এবার জ্ঞানেশের বিরুদ্ধে একজোট হওয়ার ডাক মোদির প্রাক্তন মন্ত্রীর