Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ৩ অক্টোবর ২০২৬
Left Front

গলছে অন্দরের বরফ! রাস্তার নাম বদল, মূর্তি ভাঙা ইস্যুতে একসঙ্গে আন্দোলনের পরিকল্পনা বামফ্রন্টের

১২ অক্টোবর কলকাতায় তারপর পুজো মিটলে জেলায় জেলায় গ্রামেগঞ্জে গণ কনভেনশন করার পরিকল্পনা বামেদের।

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২৬, ২৩:০১

link
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২৬, ২৩:০১

options
link
গলছে অন্দরের বরফ! রাস্তার নাম বদল, মূর্তি ভাঙা ইস্যুতে একসঙ্গে আন্দোলনের পরিকল্পনা বামফ্রন্টের zoom
ফাইল ছবি।
Advertisement

বিজেপিকে রুখতে গলছে বামফ্রন্টের অন্দরের বরফ! রাস্তার নাম বদল, মূর্তি ভাঙা ইস্যুতে এবার একসঙ্গে প্রতিবাদের পরিকল্পনা বাম শরিক দলগুলির। মঙ্গলবার এসইউসিআই(সি) অফিসে এই ইস্যুতে একটি বৈঠকের আয়োজন করা হয়। সেখানেই প্রতিবাদ কর্মসূচি ঠিক হয়েছে। বিবৃতি জারি করে বামফ্রন্ট জানিয়েছে, বিজেপি সরকার বামেদের উপর ‘রাজনৈতিক আক্রমণ’ করছে। আর তা প্রতিহত করতে রাজ‌্যজুড়ে আন্দোলন হবে। ১২ অক্টোবর কলকাতায় এবং তারপর পুজো মিটলে জেলায় জেলায় গ্রামেগঞ্জে গণ কনভেনশন হবে।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন, সিপিআই-এর স্বপন বন্দ্যোপাধ্যায়, গৌতম রায়, সিপিআই(এম)-এর মহঃ সেলিম, শ্রীদীপ ভট্টাচার্য্য, আরএসপি-এর রাজীব বন্দ্যোপাধ্যায়, মৃণ্ময় সেনগুপ্ত, সিপিআই(এমএল)-এর বাসুদেব বসু, অতনু চক্রবর্তী, এসইউসিআই(কমিউনিস্ট)-এর চণ্ডীদাস ভট্টাচার্য্য, অমিতাভ চট্টোপাধ্যায় ও ফরওয়ার্ড ব্লকের নরেন চট্ট্যোপাধ্যায়। বৈঠকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাস্তার নাম বদল করার চেষ্টার তীব্র নিন্দা করা হয়। এছাড়াও সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয় যে, আগামী ১২ অক্টোবর বেলা ৩ টেয় এসপ্ল্যানেডের লেনিন মূর্তির পাদদেশে নাগরিক সমাবেশের আয়োজন করা হবে। সকল বামপন্থী দল, বাম মনোভাবাপন্ন গোষ্ঠী ও ব্যক্তিদের এই নাগরিক সমাবেশে শামিল হওয়ার আহ্বান জানানো হবে। এসম্পর্কিত একটি যৌথ প্রচারপত্রও প্রকাশিত হবে। এসইউসির বক্তব‌্য, যেসব মূর্তি ভাঙা বা রাস্তার নাম বদলের কথা বলা হচ্ছে, তা নিয়ে আমাদের স্পষ্ট বক্তব‌্য, এই মনীষীরা বিশ্বজনীন। তাঁদের আবেদনও বিশ্বজনীন। রবীন্দ্রনাথ, লেনিনদের সীমানার গণ্ডিতে আটকে রাখা যায় না।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বামেদের দাবি, রাজ্যের বিভিন্ন এলাকায় মনীষীদের মূর্তি ভাঙা, নেতাজি-সহ অন্যান্য মনীষীদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য, শিক্ষাপ্রতিষ্ঠানে আক্রমণ ও রাস্তার নাম বদল করে মুক্তচিন্তার বিরুদ্ধে বিষোদ্গার করা হচ্ছে। রাস্তার নাম বদলের কমিটির চেয়ারম্যান কোনও রকম আলোচনা ছাড়াই মার্ক্স, লেনিন, হো-চি মিন-এর মতো বিশ্বজনীন মনীষীদের নামাঙ্কিত কলকাতার রাস্তার নাম বদলের কথা বলছেন। এই কাজ অত্যন্ত নিন্দনীয় বলে দাবি বামফ্রন্টের। এই অপচেষ্টার বিরুদ্ধে সরব হয়ে এদিন বৈঠকে বসেন বাম শরিক দলগুলি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.