প্রথমে অশ্লীল ভিডিও দেখিয়ে উত্ত্যক্ত করার অভিযোগ। তারপর সেই নাবালিকাকেই গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল কাঁকসায় (Kaksa)। এই ঘটনায় দুই যুবক ও এক নাবালককে গ্রেপ্তার করেছে কাঁকসা থানার পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন বীরভূমের বোলপুরের শেখ আলতাফ ওরফে ইরফান এবং কাঁকসার আমির মল্লিক। দুর্গাপুর মহকুমা আদালতের বিচারক তাঁদের ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। তৃতীয় অভিযুক্ত নাবালক হওয়ায় তাকে জুভেনাইল আদালতে পেশ করা হয়েছে।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকার বয়স ১৪ বছর। সে কাঁকসা থানা এলাকার বাসিন্দা। অভিযুক্তরা নির্যাতিতার পূর্ব পরিচিত বলে খবর। অভিযোগ, অশ্লীল ভিডিও দেখিয়ে প্রথমে ওই নাবালিকাকে উত্ত্যক্ত করে অভিযুক্তরা। এরপরই তার উপর যৌন নির্যাতন চালায় তারা। তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। সোমবার এই ঘটনার লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগ পাওয়ার পরই ঘটনার তদন্তে নামে কাঁকসা থানার পুলিশ। এরপরই অভিযান চালিয়ে শেখ আলতাফ ওরফে ইরফান, আমির মল্লিক এবং এক নাবালককে গ্রেপ্তার করা হয়। ঘটনার দিন ঠিক কী হয়েছিল, অভিযুক্তদের ভূমিকা কী ছিল এবং অভিযোগের সঙ্গে সম্পর্কিত কোনও ডিজিটাল প্রমাণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের স্বার্থে মোবাইল ফোন-সহ অন্যান্য সম্ভাব্য ডিজিটাল তথ্যও পরীক্ষা করা হতে পারে। কার মোবাইলের মাধ্যমে অশ্লীল ভিডিও দেখানো হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, প্রয়োজন অনুযায়ী ফরেন্সিক পরীক্ষা করা হবে। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার ড. প্রণব কুমার বলেন, “অভিযুক্তরা গ্রেপ্তার হয়েছে। তদন্ত চলছে। ফরেন্সিক করা হবে।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সোমালিয়ার সমুদ্রে জলদস্যুদের তাণ্ডবে নিহত কলকাতার নাবিক, শোকে পাথর পরিবার
-
ফ্লাই দুবাইয়ের হামলাকারী সহ-পাইলটের ইরান যোগ! সাংঘাতিক ইঙ্গিত ট্রাম্পের
-
আগেও বহুবার সাউথ পয়েন্টের আহত সহপাঠীকে ‘টার্গেট’, কেন বারবার হামলা? তদন্তে পুলিশ
-
ফ্লাই দুবাই মনে করাচ্ছে কান্দাহার বিমান অপহরণ, মিউনিখ গণহত্যার মতো ঘটনাকে
-
পুজোয় পুরী যাওয়ার পথে একরাত কাটুক জঙ্গলে, সাফারিতে দেখা পেতে পারেন হাতিরও