Sandeshkhali

বর্ষায় বেহাল রাস্তায় অ্যাম্বুল্যান্স দূর, হাঁটাই দুষ্কর! রোগীকে চটের বস্তায় ঝুলিয়ে হাসপাতালে পরিবার

সন্দেশখালি ১ নম্বর ব্লকের সেহেরা-রাধানগর গ্রাম পঞ্চায়েতের ১৩২ নম্বর বুথের প্রায় ২০ থেকে ৩০টি পরিবারের নিত্যদিনের চলাচলের জন্য এই রাস্তাটিই একমাত্র ভরসা। কিন্তু বছরের পর বছর সংস্কারের অভাবে তার অবস্থা তথৈবচ।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুলাই ১, ২০২৬, ১৩:১০

options
link
বর্ষায় বেহাল রাস্তায় অ্যাম্বুল্যান্স দূর, হাঁটাই দুষ্কর! রোগীকে চটের বস্তায় ঝুলিয়ে হাসপাতালে পরিবার
হাসপাতালের পথে রোগী। নিজস্ব চিত্র।

এলাকার একমাত্র যাতায়াতের রাস্তা বেহাল। বাধ্য হয়ে অসুস্থ রোগীকে চটের বস্তায় করে ঝুলিয়ে হাসপাতালে নিয়ে যাচ্ছেন পরিবারের লোকেরা। এমনই অমানবিক দৃশ্য ধরা পড়েছে সন্দেশখালিতে (Sandeshkhali)। দীর্ঘদিন সংস্কারের অভাব তো রয়েছেই, তার উপর বর্ষার মরশুমে অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছে। অ্যাম্বুল্যান্স ঢোকা দুরস্ত, সাধারণ মানুষের চলাচলও দুষ্কর। তাই বাধ্য হয়েই অসুস্থ রোগীর বাড়ির লোকের এই সিদ্ধান্ত। খবর ছড়িয়ে পড়তেই তাজ্জব সকলে। তৃণমূলের দুর্নীতিকে দুষছেন এলাকাবাসী।

Advertisement

সন্দেশখালি ১ নম্বর ব্লকের সেহেরা-রাধানগর গ্রাম পঞ্চায়েতের ১৩২ নম্বর বুথের প্রায় ২০ থেকে ৩০টি পরিবারের নিত্যদিনের চলাচলের জন্য এই রাস্তাটিই একমাত্র ভরসা। কিন্তু বছরের পর বছর সংস্কারের অভাবে তার অবস্থা তথৈবচ। ২০০৯ সালে ঘূর্ণিঝড় আয়লার পর থেকে কার্যত আর সংস্কারই হয়নি রাস্তাটির। সময়ের সঙ্গে সঙ্গে রাস্তার অবস্থা আরও খারাপ হয়েছে। বাসিন্দাদের অভিযোগ, রাস্তার পাশের পুকুর থেকে গভীর গর্ত করে মাটি কেটে নেওয়ার ফলে রাস্তার বড় অংশ ভেঙে গিয়েছে এবং বিভিন্ন জায়গা বিপজ্জনকভাবে সরু হয়ে পড়েছে।

Advertisement

মঙ্গলবার এক অসুস্থ ব্যক্তিকে চটের বস্তায় করে ঝুলিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার দৃশ্য দেখা যেতেই রাস্তা নিয়ে নতুন করে ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। বিষয়টি নিয়ে সন্দেশখালির বিধায়ক সনৎ সর্দার বলেন, “সন্দেশখালির একাধিক রাস্তা সংক্রান্ত বিষয়ে আমি প্রস্তাব পাঠিয়েছি। আমি ওই এলাকায় খোঁজখবর নিয়ে দেখব এবং রাস্তাটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেব।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.