Raiganj

স্বাস্থ্যকেন্দ্রের ছাদে পিকনিক! সাউন্ড বক্স বাজিয়ে দেদার নাচ-গান, অতিষ্ঠ রোগীরা

বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস পুরপ্রশাসকের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৯, ২০২৩, ২১:৩১

options
link
স্বাস্থ্যকেন্দ্রের ছাদে পিকনিক! সাউন্ড বক্স বাজিয়ে দেদার নাচ-গান, অতিষ্ঠ রোগীরা
নিজস্ব চিত্র।

শংকরকুমার রায়, রায়গঞ্জ: আউটডোর চলাকালীন রীতিমতো তীব্র শব্দে ‘সাউন্ড বক্স’ বাজিয়ে সরকারি স্বাস্থ্যকেন্দ্রের ক্যাম্পাসে নাচ-গান। পিকনিকের মুডে কর্তব্যরত নার্স-সহ স্বাস্থ্যকর্মীরা। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরের দুই নম্বর ওয়ার্ডের পশ্চিম সুদর্শনপুর এলাকার ‘মা সারদামণি’ পুর সুস্বাস্থ্য কেন্দ্রের ঘটনায় রীতিমতো শোরগোল।

Advertisement

স্থানীয় বাসিন্দারা রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, মাঝে মাঝেই স্বাস্থ্যকেন্দ্র চলাকালীন খাওয়াদাওয়ার আসর বসে। ঘটনাস্থলে পৌঁছে দেখা যায় ওই সরকারি স্বাস্থ্যকেন্দ্রের ছাদে তীব্র শব্দে বাজছে সাউন্ড বক্স। ছাদে গ্যাসচুল্লিতে পেল্লাই কড়াইতে চলছে মাংস, রান্না। খাদ্য তালিকায় আরও রাজকীয় মেনু। বর্ণময় রঙের ছাতা বিছিয়ে সারি সারি টেবিলে আড্ডায় মশগুল ‘অন ডিউটি’ একদল নার্স-সহ বিভিন্ন বিভাগের স্বাস্থ্যকর্মীরা। একেবারে ছুটির মেজাজে কর্মরত স্বাস্থ্যকর্মীরা পিকনিকে মেতে ওঠেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: গলায় দড়ি দিয়ে ঝুলছে মেয়ে, দেখামাত্রই দেহের সামনে দাঁড়িয়ে হাতের শিরা কাটলেন মা!]

তবে জানাজানি হতেই সাউন্ড বক্স বাজানো বন্ধ করে দেন নার্স-সহ স্বাস্থ্যকর্মী। সেই সঙ্গে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় স্বাস্থ্যকর্মীদের দাবি, “পুর কর্তৃপক্ষের অনুমতি নিয়েই পিকনিকের দেদার আয়োজন।” ওই স্বাস্থ্যকেন্দ্রের সিনিয়র পাবলিক হেলথ নার্স দেবশ্রী দাস বলেন, “আমরা নিজেরাই পয়সা দিয়ে পিকনিক করছি। পুরসভাকে জানানো হয়েছে।” তবে রায়গঞ্জ পুরপ্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন, “সাংবাদিকরা যাওয়ার পর সাউন্ড বক্স বাজানো বন্ধ হয়ে যায়। তবে আউটডোরের রোগীদের ক্ষতি করে কোনও কাজ হয়েছে কি না, তা খোঁজ নেওয়া হবে।” পুরপ্রশাসক আরও বলেন, “বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”

Advertisement

[আরও পড়ুন: টাকা ফেরত চাইতেই হামলা, তরুণীর আঙুলে কামড় প্রতিবেশী যুবকের]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.