শংকরকুমার রায়, রায়গঞ্জ: ঋণের টাকা পরিশোধের জন্য বলায় গভীর রাতে পাওনাদারের বাড়িতে হামলা। আসবাব ভাঙচুর। তরুণীর হাতের আঙুল কামড়ে দিল উন্মত্ত পড়শি যুবক। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের তুলসিতলার ঘটনায় তীব্র চাঞ্চল্য। গুরুতর জখম তরুণীকে বাড়ি থেকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্ত পরিবারের তরফে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়। তবে শুক্রবার রায়গঞ্জ পুলিশ সুপার সানা আকতার বলেন, “অভিযোগ খতিয়ে দেখা হবে।”
তরুণীর দাবি, বছরখানেক ধরে লোনের টাকা পরিশোধ না করায় বৃহস্পতিবার সন্ধ্যায় জানিয়েছিলাম। রাতে হঠাৎ প্রতিবেশী পরিবারের এক মহিলা-সহ তিনজন আমাদের বাড়িতে ঢুকে হামলা চালায়। আমার শরীরে গরম জল ছুড়ে মারে। আলমারি, ফ্রিজা ভেঙে দেওয়া হয়। বাধা দিতে গেলে আমার ডান হাতের আঙুল কামড়ে দেয় প্রতিবেশী যুবক। তার পর বাঁ হাতের আঙুলে কামড়ায়।” এমনকি শ্লীলতাহানি করা হয় বলেও দাবি তরুণীর।
[আরও পড়ুন: ‘ঘরের বউ টাইমপাস নয়’ সোশাল মিডিয়ায় গর্জে উঠলেন করণ, হঠাৎ পরিচালকের হল কী?]
বছরদুয়েক আগে রায়গঞ্জের পার্বতীসুন্দরী বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকার এক বধূ বেসরকারি ব্যাঙ্ক থেকে এক লক্ষ টাকা ঋণ নেন। তার মধ্যস্থতা করেন জখম তরুণীর মা। প্রথম একবছর ঋণের কিস্তির টাকা শোধ করেন ওই মহিলা। এই বছরে একবারও কিস্তির টাকা জমা দেননি বলেই অভিযোগ। বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা নাগাদ ঋণদাতার বাড়িতেই স্বামী, স্ত্রী, ছেলে এবং বিবাহিত কন্যা তাণ্ডব চালায়। অভিযুক্তরা শাসকদলের সঙ্গে যুক্ত বলেই জানা গিয়েছে। তাই স্থানীয় বাসিন্দারা মুখ খুলছেন না বলেই দাবি জখম তরুণীর।
[আরও পড়ুন: হেরে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান দখলের স্বপ্ন অধরা আর্সেনালের, হার টটেনহ্যামেরও]
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?