বেঙ্গল এসটিএফের জালে জইশ জঙ্গি! বৃহস্পতিবার বর্ধমানের রেনেসাঁ হাউসিং থেকে তাকে পাকড়াও করা হয়। অভিযুক্ত ব্যক্তি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) উপর হামলার ছক কষছিল বলে অভিযোগ উঠেছে। ধৃতের কাছ থেকে মুখ্যমন্ত্রীর সফরসূচির খুঁটিনাটি বিবরণ উদ্ধার করা হয়েছে। বর্ধমানের রেনেসাঁ হাউসিংয়ের জিম থেকে তাকে গ্রেপ্তার (Militant Arrested in Bardhaman) করে বেঙ্গল এসটিএফের এটিএস। আজ, শুক্রবার তাঁকে আদালতে পেশ করা হবে।
আরও পড়ুন:
ধৃতের নাম হামিম মণ্ডল। সে হাওড়ার পিলখানার বাসিন্দা। গেঞ্জি কারখানায় কাজ করত সে। ২ মাস আগে বর্ধমানে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে শুরু করে হামিম। বৃহস্পতিবার রেনেসাঁ হাউসিংয়ে জিম করছিল সে। সেই সময় বেঙ্গল এসটিএফ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তদন্তকারীদের দাবি, হামিম জইশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠীর সদস্য। কাশ্মীরের সাজ্জাদ ভাট জঙ্গি গোষ্ঠীর ঘনিষ্ঠ সে। সূত্রের খবর, পাকিস্তানে গিয়ে প্রশিক্ষণ নিয়ে এসেছে হামিম। মূলত সে আইএসআই হ্য়ান্ডলার হিসেবে কাজ করত। বর্ধমানে বসে ধৃত ব্যক্তি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর হামলার ছক কষছিল বলে অভিযোগ উঠেছে। কার নির্দেশে হামিম এই কাজ করছিল তা জানতে তদন্ত শুরু হয়েছে।
হামিমের কাছ থেকে মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর সফরসূচির বিবরণ পাওয়া গিয়েছে। শুভেন্দু কোথায় যাবেন, তাঁর গাড়ি কোথায় পার্ক করা হবে, তিনি কখন গাড়িতে উঠবেন, পরবর্তী কর্মসূচি কী আছে, বাড়ি থেকে বেরিয়ে কোথায় কোথায় যাবেন এসব তথ্য ধৃতের কাছে ছিল। মুখ্যমন্ত্রীর উপর হামলা চালাতেই তাঁর সফরসূচির খুঁটিনাটি বিবরণ হামিম জোগাড় করেছিল বলে অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রী ছাড়াও একাধিক ভিআইপি ব্যক্তির সফরসূচির বিবরণ ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালে পুলওয়ামা হামলায় ব্যবহৃত গাড়িটি সাজ্জাদ ভাটের। সে জইশ-ই মহম্মদ জঙ্গি গোষ্ঠীর সদস্য ছিল। ২০১৯ সালের জুন মাসে এনকাউন্টারে তার মৃত্যু হয়। কাশ্মীরের এই সাজাদ ভাট গোষ্ঠীর ঘনিষ্ঠ ছিল হামিম।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’