Bhangar

নির্মাণ সামগ্রী রাস্তায় ফেলতে বাধা, ফের ভাঙড়ে আক্রান্ত পুলিশ!

ফের ভাঙড়ে আক্রান্ত পুলিশ! রাস্তায় নির্মাণ সামগ্রী রাখতে বারণ করেছিলেন পুলিশ কর্মী। সেই কারণে তাঁকে প্রবল মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনা নিয়ে এলাকায় যথেষ্ট চাপা উত্তেজনা রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুলাই ২১, ২০২৬, ১৫:৪৯

options
link
নির্মাণ সামগ্রী রাস্তায় ফেলতে বাধা, ফের ভাঙড়ে আক্রান্ত পুলিশ!
ফের ভাঙড়ে আক্রান্ত পুলিশ!

ফের ভাঙড়ে (Bhangar) আক্রান্ত পুলিশ! রাস্তায় নির্মাণ সামগ্রী রাখতে বারণ করেছিলেন পুলিশ কর্মী। সেই কারণে তাঁকে প্রবল মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনা নিয়ে এলাকায় যথেষ্ট চাপা উত্তেজনা রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কিন্তু কেন ভাঙড়ে বারবার আক্রান্ত হচ্ছে? সেই প্রশ্ন উঠেছে। প্রসঙ্গত, পুলিশের উপর আক্রমণ নিয়ে ফের কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Advertisement

রাজ্যে তৃণমূল জমানায় বিভিন্ন জায়গায় পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। দুষ্কৃতীদের হামলা থেকে রুখতে থানায় পুলিশকে টেবিলের নিচেও লুকাতে দেখা গিয়েছিল! তৃণমূল জমানায় দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়েও বহুবার পুলিশ আক্রান্তের অভিযোগ ওঠে। রাজ্যে পালাবদলের পর মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। পুলিশের উপর হামলা হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে, দুষ্কৃতীদের ছেড়ে কথা বলা হবে না। এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশও কড়া ব্যবস্থা নিচ্ছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সেই আবহে আবারও ভাঙড়ে পুলিশের উপর হামলা হল! পোলেরহাট এলাকায় ওই ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে ওই এলাকায় নির্মাণ সামগ্রী রাস্তার উপর ফেলা হচ্ছিল। সেসময় কর্তব্যরত এক পুলিশ কর্মী সেই নির্মাণ সামগ্রী ফেলতে বারণ করেন। তারপরেই অযাচিত হামলা হয় তাঁর উপরে! ওই পুলিশ কর্মীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তাঁর উর্দিও ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ।

Advertisement

পরে ওই পুলিশ কর্মীকে উদ্ধার করা হয়। তাঁকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে। প্রসঙ্গত, জুন মাসেও ভাঙড়ে আক্রান্ত হয়েছিল পুলিশ। অবৈধ নির্মাণ বন্ধ করতে গিয়ে আক্রান্ত হতে হয় কলকাতা পুলিশকে! পুলিশ কর্মীকে ঘিরে ধরে চলে মারধর। এক পুলিশ কর্মীর পোশাকও ছিঁড়ে দেওয়া হয়!

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.