Howrah Shootout

হাওড়ার পিলখানায় প্রোমোটার খুনে আফগান যোগ, তদন্তে বিস্ফোরক তথ্য পেল পুলিশ

নিহত প্রোমোটারের বিরুদ্ধে একাধিক অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

অরিজিৎ গুপ্ত
অরিজিৎ গুপ্ত

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১৬:৩৩

options
link
হাওড়ার পিলখানায় প্রোমোটার খুনে আফগান যোগ, তদন্তে বিস্ফোরক তথ্য পেল পুলিশ
হাওড়ার পিলখানায় প্রোমোটার খুনে নয়া তথ্য পেল পুলিশ। নিজস্ব চিত্র

হাওড়ার পিলখানায় প্রোমোটার খুনের ঘটনায় (Howrah Shootout) আফগান যোগ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত হারুন খান উত্তর হাওড়ায় বসবাস করে। তবে আদতে সে আফগানিস্তানের নাগরিক। সে বছরখানেক আগে অসামাজিক কাজকর্মের জন্য জেল খাটে। অন্যদিকে আরেক অভিযুক্ত রফাকাত হোসেন ওরফে রোহিত আগ্নেয়াস্ত্র কারবারি। হারুনের গ্যাংয়ে আগ্নেয়াস্ত্র সরবরাহ করত। আগ্নেয়াস্ত্র কারবারি হিসেবে রোহিতও জেল খেটেছে। প্রত্যেকের নামেই গোলাবাড়ি থানায় একাধিক মামলা রয়েছে। শুধু তাই নিহত প্রোমোটার মহম্মদ শফিকের নামেও একাধিক মামলা রয়েছে বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Advertisement
Harun-and-Rohit
কালো পোশাকে হারুন এবং গোলাপি পোশাকে রোহিত। নিজস্ব চিত্র

এই ঘটনার তদন্ত করছে গোলাবাড়ি থানার পুলিশ-সহ হাওড়া সিটি পুলিশ ও রাজ্য পুলিশের এসটিএফ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহম্মদ শফিকও একজন দুষ্কৃতী। বছর চারেক আগে গোলাবাড়ির কিংস লেনে একটি গুলি চালনার ঘটনায় অভিযুক্ত মহম্মদ শফিক। ওই ঘটনায় জেলও খেটেছে শফিক। উত্তর হাওড়ার পিলখানা এলাকার কুখ্যাত দুষ্কৃতী টিপু সুলতান ও আকাশ সিংয়ের গ্যাংয়ের সদস্য ছিল মহম্মদ শফিক। উত্তর হাওড়ারই বামনগাছিতে একটি ঘটনায় পুলিশকে লক্ষ্য করে টিপু সুলতানের গ্যাং গুলি চালিয়েছিল। সেই ঘটনাতেও নাম রয়েছে মৃত মহম্মদ শফিকের। জেল থেকে ছাড়া পাওয়ার পর বছর খানেক আগে বছর বত্রিশের শফিকের বিয়ে হয়। সম্প্রতি সে প্রোমোটিংয়ের পাশাপাশি টিপু সুলতানের গ্যাংয়ের হয়ে এলাকা দখলের কাজ করছিল।

Advertisement
Howrah Shootout: Allegations are also surfacing against the deceased promoter Shafique for involvement in anti-social activities
নিহত প্রোমোটার শফিকের বিরুদ্ধেও উঠছে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগ

বুধবার ভোরে মহম্মদ শফিককে যারা গুলি (Howrah Shootout) করে সেই দুই দুষ্কৃতী হারুন খান ও রফাকাত হোসেন ওরফে রোহিতও পিলখানা এলাকার অপর একটি দুষ্কৃতী গ্যাংয়ের সদস্য। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই দুই দুষ্কৃতী গ্যাংয়ের মধ্যে লড়াইতে খুন হতে হয়েছে মহম্মদ শফিককে। জানা গিয়েছে, টিপু সুলতানের গ্যাংয়ের সঙ্গে হারুনদের বেশ কিছুদিন ধরে এলাকা দখল, প্রোমোটারি নিয়ে ঝামেলা চলছিল। সেই ঝামেলা চলতে চলতেই মঙ্গলবার রাতে শফিক পিলখানায় তাঁর বাড়ির কাছেই হারুনকে খুঁজতে যায়। ওই রাতে হারুনকে শফিক বাড়িতে পায়নি। হারুন বাড়ি ফিরে জানতে পারে শফিক তাকে মারবে বলে মঙ্গলবার রাতে বাড়িতে এসেছিল। খবর শুনেই বুধবার ভোরে হারুন তার গ্যাংয়ের সঙ্গী রোহিতকে সঙ্গে নিয়ে শফিকের বাড়ি যায়। তাকে বাড়ির কাছে ডেকে পাঠায়। তারপরই তাদের মধ্যে প্রোমোটারি ও এলাকা দখল নিয়ে কথা হতে হতেই হারুন ও রোহিত আচমকা শফিককে গুলি করে। মৃত্যু হয় শফিকের। ঘটনার তদন্তে নেমে দুই গ্যাংয়ের সদস্যদেরই খুঁজছে পুলিশ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.