Police seizes 60 boxes gelatin sticks from Rampurhat

পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার ৬০ বাক্স জিলেটিন স্টিক, বারুদের স্তূপে বীরভূম

ওই বিস্ফোরকগুলি কে বা কারা মজুত করল, তা এখনও জানা যায়নি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৬, ২০২৩, ১০:৫১

options
link
পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার ৬০ বাক্স জিলেটিন স্টিক, বারুদের স্তূপে বীরভূম

নন্দন দত্ত, সিউড়ি: বারুদের স্তূপে বীরভূম। ফের উদ্ধার প্রচুর জিলেটিন স্টিক। পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হওয়া ওই বিস্ফোরকগুলি কে বা কারা মজুত করল, তা এখনও জানা যায়নি। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

Advertisement

রবিবার সকালে বীরভূমের রামপুরহাটের কাছে রদিপুরের কাছে আচমকাই হানা দেয় পুলিশ। একটি পরিত্যক্ত বাড়িতে শুরু হয় তল্লাশি অভিযান। বেশ কিছুক্ষণ পর প্রায় ৬০ বাক্স জিলেটিন স্টিক উদ্ধার হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। কে বা কারা পরিত্যক্ত বাড়িতে জিলেটিন স্টিক মজুত করে রেখেছিল, তা এখনও জানা যায়নি। বিপুল পরিমাণ জিলেটিন স্টিক মজুতের নেপথ্যে ছকই বা কী ছিল, তা-ও স্পষ্ট নয়। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ট্রেনের স্টপেজ-সহ একাধিক দাবিতে মুরারইতে বিক্ষোভ, নলহাটিতে দাঁড়িয়ে বন্দে ভারত এক্সপ্রেস]

উল্লেখ্য, গত ২৮ জুন সকালে আচমকাই নলহাটির বাহাদুরপুরে মনোজ ঘোষের একটি পাথর খাদানে হানা দেয় এনআইএ আধিকারিকরা। দীর্ঘ আট থেকে দশ ঘন্টা সেখানে তল্লাশি চালান আধিকারিকরা। এনআইএ সূত্রে জানা গিয়েছে, অফিসে সেই সময় মনোজ ঘোষের ম্যানেজার পার্থকুমার মণ্ডল উপস্থিত ছিলেন। জিজ্ঞাসাবাদের পরে তাঁকে সঙ্গে নিয়েই খাদানের কাছে একটি পরিত্যক্ত ঘরে তল্লাশি চালানো হয়। সেখান থেকে একটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়। এরপর পুনর্নির্বাচনের দিন তাঁকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

এনআইএ সূত্রে খবর, মনোজ ঘোষকে জেরা করে বীরভূমের কুশমোড়ের ইসলাম চৌধুরীর খোঁজ পান তদন্তকারীরা। ইসলাম চৌধুরীর বিরুদ্ধেও বিস্ফোরক মজুতের অভিযোগ রয়েছে। কুশমোড় ২ নম্বর ব্লকের তৃণমূল অঞ্চল সভাপতি তিনি। শুক্রবার ভোররাতে তাঁর বাড়িতে পৌঁছয় NIA। ইসলাম চৌধুরীকে পাইকর থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তাঁকে আটক করে নিয়ে যাওয়া হয় কলকাতায়। সেই রেশ কাটতে না কাটতেই রামপুরহাট থেকে জিলেটিন স্টিক উদ্ধারে চাঞ্চল্য।

[আরও পড়ুন: চব্বিশের ভোট পর্যন্ত বঙ্গ বিজেপিতে বদল নয়, তিনিই রাজ‌্য সভাপতি থাকছেন, দাবি সুকান্তর]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.