গোবিন্দ রায়, বসিরহাট: আর মাত্র কয়েকমাসের অপেক্ষা। সামনেই লোকসভা নির্বাচন। তার আগেই পোস্টারে ছয়লাপ নুসরত জাহানের কেন্দ্র বসিরহাট। সেখানে সাফ বলা হয়েছে, বহিরাগত বা তারকা নয়, প্রার্থী হিসেবে চাই শিক্ষিত কাউকেই।
মঙ্গলবার সকালে বসিরহাটের (Basirhat) মিনাখাঁ বিধানসভার অন্তর্গত হাড়োয়া ব্লকের কুলটি গ্রাম পঞ্চায়েতের কুলটি-সহ বিভিন্ন এলাকায় দেখা গেল সাংসদ নুসরত জাহান বিরোধী পোস্টার। কোনওটিতে লেখা, “লোকসভার প্রার্থী হিসেবে বহিরাগত কাউকে চাই না।” কোনও পোস্টারে লেখা, “অভিনেত্রী বা অভিনেতা না, সৎ ও শিক্ষিত মানুষ চাই।” নিচে লেখা তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ, বসিরহাট লোকসভা কেন্দ্র। লোকসভা ভোটের আগে এই পোস্টার নিয়ে রীতিমতো অস্বস্তিতে তৃণমূল।
[আরও পড়ুন: মিড ডে মিলের খিচুড়িতে পোকা! অঙ্গনওয়াড়ি কর্মীর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে অভিভাবকরা]
এ বিষয়ে হাড়োয়া পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী দপ্তরের কর্মাধ্যক্ষ বাহার আলি বলেন, “শুনেছি একাধিক পোস্টার পড়েছে। এখানকার সাংসদের উপর ক্ষোভ থাকতে পারে মানুষের। আমরা চাই ঘরের ছেলেমেয়েকেই এখানে প্রার্থী করা হোক।” কুলটি গ্রাম পঞ্চায়েতের প্রধান হাবিব মোল্লা বলেন, “পোস্টারকে দিয়েছে জানি না। আমরা চাই এলাকার মানুষ, কাজের মানুষ। ভদ্রমানুষ হলে আমাদের ভালো হয়। সে মহিলা হতে পারে পুরুষও হতে পারে।”
[আরও পড়ুন: Murshidabad: ঋণের টাকা ফেরত চাইতেই কোপ, মুর্শিদাবাদে প্রাণ গেল বেসরকারি সংস্থার আধিকারিকের]
সর্বশেষ খবর
-
ভোটের হারের নিরিখে ওয়ার্ড পুনর্বিন্যাস হতে পারে না! পুর কমিশনারকে চিঠি সিপিএমের
-
কতটা বিপদজ্জনক সিকিমের হিমবাহ হ্রদগুলি? তালিকা তৈরি করতে নেওয়া হচ্ছে ইসরোর সাহায্য
-
এবার মঙ্গোলিয়াও মুগ্ধ হবে উত্তম ম্যাজিকে! শতবর্ষে বিশ্বজয়ী বাঙালির মহানায়ক
-
জন্মদিনে রণবীরকে কোলে বসিয়ে আদরে ভরালেন আলিয়া, ডেটিং থেকে বেডরুমের গোপন কড়চা ফাঁস কাপুরবধূর
-
‘তৃণমূলের হাতে কমরেডদের রক্তের দাগ’, মমতার সঙ্গে সমঝোতার সম্ভাবনা ওড়ালেন মীনাক্ষী?