Dev

‘কাটমানিখোর, ঘাটাল মাস্টারপ্ল্যানের চ্যাম্পিয়ন এমপি-র পিএ’, দেবের আপ্তসহায়কের বিরুদ্ধে পোস্টার

Poster Against Dev: ঘাটাল ও দাসপুরের নানা জায়গা এই ধরনের হোর্ডিং, পোস্টারে ছেয়ে গিয়েছে।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: আগস্ট ২১, ২০২৬, ১৭:২৪

options
link
‘কাটমানিখোর, ঘাটাল মাস্টারপ্ল্যানের চ্যাম্পিয়ন এমপি-র পিএ’, দেবের আপ্তসহায়কের বিরুদ্ধে পোস্টার
দেবের আপ্তসহায়কের বিরুদ্ধে পোস্টার

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ককে নিয়ে আইনি টানাপোড়েন চলছে। তারই মাঝে এবার দুর্নীতির দায়ে কাঠগড়ায় ঘাটালের তারকা সাংসদ দেবের (Dev) আপ্তসহায়ক রামপদ মান্না। ঘাটাল পাঁশকুড়া রাজ্য সরকারের ঘাটাল ও দাসপুরের নানা জায়গা এই ধরনের হোর্ডিং, পোস্টারে ছেয়ে গিয়েছে। যদিও এই বিষয়ে দেব কিংবা দেবের আপ্তসহায়কের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Advertisement

হোর্ডিংয়ে দেবের ছবি জ্বলজ্বল করছে। তাতে লেখা, ‘দেবের প্রতিনিধি রাম মান্না ঘাটাল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন প্রতিনিধি। ৩০ পারসেন্ট কাটমানি খোরের পিএ। প্রোমোটার রাজ… ঘাটাল শিশু মেলা টাকা লুট। চাকরির তোলাবাজি ১০০। ঘাটাল মাস্টার প্ল্যানের চ্য়াম্পিয়ন এমপি… তার পিএ এখন কোথায়?’

Advertisement
Dev-poster
দেবের আপ্তসহায়কের বিরুদ্ধে পোস্টার

কে বা কারা পোস্টার দিল, তা এখনও স্পষ্ট নয়। স্বাভাবিকভাবেই এই পোস্টার নিয়ে চলছে জোর রাজনৈতিক তরজা। পশ্চিম মেদিনীপুরের দাপুটে তৃণমূল নেতা সৌমিত্র সিংহ রায় বলেন, “প্রোমোটার রাজ রাস্তার টেন্ডার বন্টন লুট, বালি সিন্ডিকেট, মাটি চুরির সিন্ডিকেটরাজ চালানোর মাস্টারমাইন্ড এখন কোথায়? এখন কি বিজেপিতে ঢুকবে বলে অপেক্ষায়…?” এই হোর্ডিংয়ের প্রসঙ্গে দেবকে তোপ দেগেছেন দাসপুরের বিজেপি নেতা প্রশান্ত বেরা। বলেন, “বিপর্যয়ের সময় সবংয়ের মানুষ সাংসদকে দেখতেই পাচ্ছে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন। অথচ এলাকায় সাংসদের দেখা নেই। তৃণমূল নেতাদের উপর এই কারণে সাধারণ মানুষ ক্ষুব্ধ।” যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে দেবের আপ্তসহায়ক রামপদ মান্নার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দেবের তরফেও কিছু জানানো হয়নি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.