দিব্যেন্দু মজুমদার, হুগলি: করোনা ভাইরাস নিয়ে অপপ্রচারের জেরে গোটা হুগলি জেলাজুড়ে পোলট্রি ব্যবসায় মন্দা। বিপন্ন পোলট্রির মালিকরা। বাজারে মুরগির মাংসের দাম তলানিতে এসে ঠেকেছে। সংকটজনক পরিস্থিতিতে বৃহস্পতিবার ফার্ম মালিকদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষদের মধ্যে সচেতনতা প্রচারের লক্ষ্যে অভিনব উদ্যোগ নিলেন ব্যবসায়ীরা।
এদিন পোলট্রি ফার্ম মালিকরা তাঁদের খামারে পালিত মুরগির গলায় ‘আমরা করোনা ভাইরাসে আক্রান্ত নই’ পোস্টার ঝুলিয়ে বিভিন্ন গ্রামে গ্রামে প্রচার করেন। পোলট্রি মালিকরা গৃহস্থের বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে বোঝান মুরগিকে কেন্দ্র করে করোনা ভাইরাস নিয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে তাতে আপনারা বিভ্রান্ত হবেন না। এক পোলট্রি ফার্ম মালিক বলেন, “আমরা নিজেদের খামারের মুরগির মাংস রোজ রান্না করে খাচ্ছি। কিন্তু তারপরেও করোনা ভাইরাসে আক্রান্ত হইনি। তাই আপনারাও নির্ভয়ে মুরগির মাংস খান।”
[আরও পড়ুন: চাকরির নামে পাঁচ লাখ টাকার প্রতারণা, গ্রেপ্তার তৃণমূল নেতা]
হরিপাল বলদ বাঁধের বাসিন্দা স্বরূপ দত্ত বলেন, “যেভাবে সোশ্যাল মিডিয়ায় করোনা ভাইরাস নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে তার বিরুদ্ধে আমরা গ্রামবাসীরা মানুষের বাড়ি বাড়ি, দোকানে দোকানে গিয়ে এক প্রচার অভিযান চালাচ্ছি। বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে মুরগির মাংসের মাধ্যমে করোনা ভাইরাস ছড়ানোর সম্ভাবনা নেই। আপনারা নির্ভয়ে মুরগির মাংস খান।” ফার্ম মালিকরা জানান, এরপরেও যদি করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক মানুষের মনে গেঁথে বসে থাকে তবে আগামিদিনে তাঁরা ফার্মের মুরগির মাংস রান্না করে গ্রামবাসীদের বিনামূল্যে খাওয়াবেন।
সর্বশেষ খবর
-
পুরুলিয়ায় প্রথম! জন্মদিবসে শ্যামাপ্রসাদের আবক্ষ মূর্তি বসাচ্ছে ভারত সেবাশ্রম সংঘ
-
গ্রেপ্তারির আশঙ্কা! “আমাকে ধরলে আরও ১০০ জন স্বেচ্ছায় গ্রেপ্তার হবেন”, হুঙ্কার হুমায়ুনের
-
২২ বছর পর উপপ্রধানমন্ত্রী পাবে দেশ? দুই নাম নিয়ে জল্পনা
-
শুধু স্বপ্ন দেখা নয়, দীর্ঘ পরিকল্পনার ফল! ভোজিনহাদের সাফল্যের রহস্য ফাঁস কেপ ভার্দের কর্তার
-
নারীপাচার রুখতে বাংলার পুলিশের ‘সার্জিক্যাল স্ট্রাইক’! ড্রোন উড়িয়ে উদ্ধার ১৭ কিশোরী