বামশিবির ছেড়ে প্রতীক উর রহমানের (Pratik Ur Rahaman) তৃণমূলে যোগদানের পর থেকেই গুঞ্জন, স্ত্রী শিরিন সুলতানা নাকি তাঁর সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন। সোশাল মিডিয়ায় তাঁদের বিচ্ছেদের চর্চাও চলছে। এই পরিস্থিতিতে রবিবার রাতে স্ত্রী ও সন্তানের সঙ্গে একটি ছবি পোস্ট করলেন প্রতীক উর। বুঝিয়ে দিলেন, গুঞ্জনে কান দেওয়ার কোনও কারণ নেই। বরাবরের মতোই পাশে রয়েছেন স্ত্রী শিরিন।
কয়েকদিন ধরেই বঙ্গ রাজনীতির আলোচনার কেন্দ্রে ডায়মন্ড হারবারের তরুণ সিপিএম নেতা প্রতীক উর রহমান (Pratik Ur Rahaman)। দলের শীর্ষ নেতৃত্বের কার্যকলাপ নিয়ে ক্ষোভপ্রকাশ করে দলের প্রাথমিক সদস্যপদ-সহ জেলা ও রাজ্য কমিটির সমস্ত দায়িত্ব ছাড়তে চেয়ে চিঠি পাঠিয়েছিলেন তিনি। তখনই জল্পনা উসকে উঠেছিল, প্রতীক উর তৃণমূলে যোগদান করবেন। ছাব্বিশের ভোটের আগে যা নিঃসন্দেহে তৃণমূলের রীতিমতো মাস্টারস্ট্রোক। সেই জল্পনা সত্যি করে শনিবার বিকেলে আমতলায় তৃণমূলের দলীয় কার্যালয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত ধরে প্রতীক উর দলবদল করেন। এরপরই সিপিএম তাঁকে বহিষ্কার করে। এরপরই সোশাল মিডিয়ায় তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা শুরু হয়।

কেউ লেখেন, প্রতীক উরের এই সিদ্ধান্তকে সমর্থন করেনি পরিবার। কেউ দাবি করেন, স্ত্রী শিরিন অভিমানে বাপের বাড়ি চলে গিয়েছেন। কারণ স্বামীর এই বদল তিনি মানতে পারছেন না। এসবের মাঝে রবিবার সন্ধ্যায় একটি ছবি পোস্ট করেন প্রতীক উর। সেখানে দেখা যায়, বিছানায় বসে তৃণমূল নেতা, তাঁর স্ত্রী শিরিন ও তাঁদের মেয়ে। সন্তানকে পড়াচ্ছেন শিরিন। ক্যাশপনে লেখেন, ‘আপাতত এটুকুই’। অর্থাৎ বুঝিয়ে দিলেন গুঞ্জনকে গুরুত্ব দেওয়ার কোনও কারণ নেই। তাঁরা একসঙ্গেই রয়েছেন। উল্লেখ্য, শিরিন আগেই এবিষয়ে মুখ খুলেছিলেন। সংবাদ প্রতিদিন-কে তিনি বলেন, ”এসবই রটনা, ইচ্ছে করে এসব কথা ছড়ানো হচ্ছে। যাঁরা এসব করছে, তাঁরা আমাদের ভালো চায় না।”
সর্বশেষ খবর
-
জেড প্লাসের বদলে শুধুই হাউস গার্ড! নিরাপত্তা প্রত্যাহারের বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক
-
ভিনিদের আগেই শহরে আসছেন নিরাপত্তারক্ষীরা, ব্রাজিল ম্যাচের দায়িত্বে বিশ্বকাপের রেফারি
-
পুরুলিয়াতে তৈরি হবে প্রতিরক্ষা সরঞ্জাম, শিল্পতালুক রঘুনাথপুরে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের
-
ভৌতিক লোককাহিনি নির্ভর থ্রিলার ছবি, কেমন হল সিদ্ধার্থ-তামান্নার ‘দ্য ভান’?
-
‘নির্ভয়া কাণ্ডের সঙ্গে তুলনা টানা যায়’, দিল্লিতে পরপর ধর্ষণের ঘটনায় তোপ সুপ্রিম কোর্টের