বাবুল হক, মালদহ: মালদহে অন্তঃসত্ত্বার পেটে লাথি মারার অভিযোগ। রাস্তার কল থেকে দুই প্রতিবেশীর জলভরাকে কেন্দ্র করে বিবাদ। এই বিবাদের জেরেই রীতিমতো বাড়িতে চড়াও হয়ে অন্তঃসত্ত্বার পেটে লাথি মারল প্রতিবেশী যুবক। সেই সঙ্গে আক্রান্ত গৃহবধূর শ্বাশুড়িকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। মারধরের জেরে মারাত্মক অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি অন্তঃসত্ত্বা মঞ্জুরী বিবি। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে মালদহের রতুয়া থানা এলাকায়। তদন্তে নেমেছে পুলিশ।
[প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় কৃষকের খড়ের গাদা জ্বালিয়ে দিল দুষ্কৃতীরা]
জানা গিয়েছে, শেখ সিরাজুলের পরিবারের সদস্য রিন্টু শেখ পানীয়জল আনতে রাস্তার ট্যাপকলে যান। একই সময় জল আনতে এসেছিলেন প্রতিবেশী শেখ সাইদুল। সেই সময় জল কে আগে নেবে, তা নিয়েই বাধে গন্ডগোল। এক কথা দু’কথা থেকে শুরু করে রীতিমতো বচসার আকার নেয়। তবে দিনের আলোয় ঝামেলা ওখানেই থেমে যায়। সন্ধ্যার পরে ফের শুরু হয় অশান্তি। অভিযোগ, রাতে শেখ সাইদুল, আকাশ শেখ-সহ বেশ কয়েকজনকে নিয়ে সিরাজুলের বাড়িতে চড়াও হয়। রড, লাঠি শেখ সিরাজুলকে মারধর শুরু করে আক্রমণকারীরা। স্বামীকে মারছে দেখে ছুটে যান স্ত্রী মঞ্জুরী বিবিও। তিনি দু’মাসের অন্তঃসত্ত্বা। অভিযোগ, তা সত্ত্বেও তাঁর পেটে লাথি মারে ছেলে বউমাকে বাঁচাতে ছুটে যান গৃহবধূর শাশুড়ি ফুলজাহান বিবি। শ্লীলতাহানির পাশাপাশি তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। এদিকে সন্ধ্যারাতে সিরাজুলের বাড়িতে আর্তনাদ ও চেঁচামেচির আওয়াজ পেয়ে প্রতিবেশীরা চলে এলে চম্পট দেয় সাইদুল শেখের দলবল। আক্রান্তদের উদ্ধার করে প্রথমে রতুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে মঞ্জুরী বিবি ও স্বামী সিরাজুলের শারীরিক অবস্থার অবনতি হলে দু’জনকেই মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়। বাকিরা রতুয়া স্বাস্থকেন্দ্রেই চিকিৎসাধীন রয়েছেন।
[দিনেদুপুরে আদালত চত্বর থেকে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, আটক ২]
ঘটনৈার পরেই আক্রান্তের পরিবারের তরফে রতুয়া থানায় সাত হামলাকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তদন্তে নেমেছে রতুয়া থানার পুলিশ। এদিকে ঘটনার পর থেকেই পলাতক সাত অভিযুক্ত।
সর্বশেষ খবর
-
দুষ্টু মেসেজে আলাপ, ঘনিষ্ঠতা বাড়তেই ছাত্রের সঙ্গে উদ্দাম যৌনতা, ব্রেকআপের পর এ কী হল শিক্ষিকার!
-
রাত্রিবাস করেছিলেন মহানায়ক, ‘উত্তম’ স্মৃতি আগলে আজও নতু গ্রামের জমিদার বাড়ি
-
পুরভোটে স্ট্র্যাটেজি বদল সিপিএমের! জোট নিয়ে নিচুতলার কর্মীদের ‘স্বাধীনতা’ দিল আলিমুদ্দিন
-
নদী না ডাস্টবিন! তীরে আবর্জনার পাহাড়, একা হাতে পরিষ্কার তরুণের, ছবি দেখে কুর্নিশ নেটপাড়ার
-
বন্যাকে থোড়াই কেয়ার, গির্জার ভিতর কোমর জলেই বিয়ে বর-কনের! ভাইরাল ভিডিও