Draupadi Murmu North Bengal Visit

আচমকা বাতিল রাষ্ট্রপতি মুর্মুর উত্তরবঙ্গে আজকের কর্মসূচি! কারণ ঘিরে জল্পনা

হঠাৎ কেন বাতিল আজকের কর্মসূচি তা নিয়ে কিছু জানানো হয়নি। রাষ্ট্রপতির সফর ও ভোটমুখী রাজ্যে রাজ্যপাল বদল নিয়ে একাধিক জল্পনা তৈরি হয়েছে।

অভ্রবরণ চট্টোপাধ্যায়
অভ্রবরণ চট্টোপাধ্যায়

শেষ আপডেট: মার্চ ৬, ২০২৬, ১৭:৪২

options
link
আচমকা বাতিল রাষ্ট্রপতি মুর্মুর উত্তরবঙ্গে আজকের কর্মসূচি! কারণ ঘিরে জল্পনা
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

বাতিল রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মুর বঙ্গ সফর (Draupadi Murmu)। শুক্রবার বিকেলে উত্তরবঙ্গে (North Bengal) আসার কথা ছিল তাঁর। কিন্তু সেই সফর বাতিল করা হয়েছে বলে খবর। হঠাৎ কেন বাতিল আজকের কর্মসূচি তা নিয়ে কিছু জানানো হয়নি। রাষ্ট্রপতির সফর ও ভোটমুখী রাজ্যে রাজ্যপাল বদল নিয়ে একাধিক জল্পনা তৈরি হয়েছে।

Advertisement

শুক্রবার বিকেল সোয়া ৪টা নাগাদ বন্দে মাতরমের ১৫০ তম বার্ষিকী উপলক্ষে দার্জিলিং পার্বত্য উৎসবের সূচনা ও দার্জিলিংয়ের লোকভবনে ‘রুট অ্যান্ড রিদমস’ নামে একটি প্রদর্শনী উদ্বোধনের করার কথা ছিল রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মুর । কিন্তু সেই সফর বাতিল করা হয়েছে। শুক্রবার রাজ্যে আসছেন না তিনি। লোকভবনের অনুষ্ঠানে তিনি কেন আসলেন না? তা নিয়ে একাধিক জল্পনা তৈরি হয়েছে।

Advertisement
President Draupadi Murmu cancels today North Bengal visit
পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তি।

তবে আগামিকাল ৭ মার্চ শনিবার দার্জিলিং-এ আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিল কর্তৃক আয়োজিত নবম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে অংশগ্রহণ করবেন রাষ্ট্রপতি। সেই কথা জানানো হয়েছে রাইসিনা হিলসের তরফে। এ দিন সকালে বিজ্ঞপ্তি প্রকাশ করে এ কথা জানানো হয়েছে।

Advertisement
President Draupadi Murmu cancels today North Bengal visit
শুক্রবার রাষ্ট্রপতি ভবন থেকে জারি করা বিবৃতি।

উল্লেখ্য, মূলত আদিবাসী সম্প্রদায়ের সংরক্ষণ, সংস্কৃতি, ভাষা অর্থনৈতিক উন্নয়ন-সহ এই জনগোষ্ঠীর রক্ষণাবেক্ষণ কীভাবে করা উচিত ও তার পরিকল্পনা নিয়েই প্রতি বছর সম্মেলনের আয়োজন করে থাকে আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিল। গতবার অসমে এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এই বিষয়ে নরেশ কুমার মুর্মু বলেন, “আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিলের নবম সম্মেলন আয়োজিত হতে চলেছে। গতবার অসমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এই সম্মেলনের সূচনা করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.