President’s Rule

রাষ্ট্রপতি শাসন ২০ ফেব্রুয়ারি ১৯৬৮ – ২৫ ফেব্রুয়ারি ১৯৬৯ (প্রথমবার)

স্বাধীনতার পর প্রথমবার পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হয় ২০ ফেব্রুয়ারি, ১৯৬৮। ১৯ ফেব্রুয়ারি গভীর রাতে এই সিদ্ধান্ত গ্রহণ করে কেন্দ্রীয় মন্ত্রিসভা। ১৯ ফেব্রুয়ারি ১৯৬৮, প্রফুল্লচন্দ্র ঘোষ যে পদত্যাগপত্র জমা দেন, তার ভিত্তিতেই রাষ্ট্রপতি শাসন জারির ঘোষণাপত্রটিতে সাক্ষর করেন তৎকালীন রাষ্ট্রপতি ড. জাকির হুসেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১৮:০৮

options
link
রাষ্ট্রপতি শাসন ২০ ফেব্রুয়ারি ১৯৬৮ – ২৫ ফেব্রুয়ারি ১৯৬৯ (প্রথমবার)
প্রথমবার পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হয় ২০ ফেব্রুয়ারি, ১৯৬৮

স্বাধীনতার পর প্রথমবার পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হয় ২০ ফেব্রুয়ারি, ১৯৬৮। ১৯ ফেব্রুয়ারি গভীর রাতে এই সিদ্ধান্ত গ্রহণ করে কেন্দ্রীয় মন্ত্রিসভা। রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র ঘোষ, রাজ্যপাল শ্রী ধর্মবীরের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দেন। মাত্র তিন মাস পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রিত্ব সামলেছেন তিনি। যদিও এই ঘটনার বছর ২০ আগে, যখন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে প্রফুল্লচন্দ্র ঘোষ নিয়োজিত হয়েছিলেন, যথেষ্ট সাফল্যের সঙ্গেই পালন করেছিলেন তাঁর যাবতীয় দায়িত্ব।

Advertisement

১৯ ফেব্রুয়ারি ১৯৬৮, প্রফুল্লচন্দ্র ঘোষ যে পদত্যাগপত্র জমা দেন, তার ভিত্তিতেই রাষ্ট্রপতি শাসন জারির ঘোষণাপত্রটিতে সাক্ষর করেন তৎকালীন রাষ্ট্রপতি ড. জাকির হুসেন। সে সময়ে বাংলায় রাজনৈতিক বিশৃঙ্খলতা ব্যাপক আকার ধারণ করেছিল। মূলত, মুখ্যমন্ত্রীর শাসনজনিত অপারগতার কারণেই রাজ্য সরকার ভেঙে দেওয়া হয়। রাজ্য চালানোর ক্ষমতা সরাসরি কেন্দ্রীয় সরকারের হাতে চলে যায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বছরখানেক রাষ্ট্রপতি শাসন চলার পর, রাজনৈতিক দলগুলি আলোচনার মাধ্যমে আবারও স্থিতিশীল সরকার গঠনে সচেষ্ট হয়। ফলস্বরূপ ২৫ ফেব্রুয়ারি ১৯৬৯ মুখ্যমন্ত্রী পদে ফিরিয়ে আনা হয় অজয়কুমার মুখোপাধ্যায়কে। এর আগে ১৫ মার্চ ১৯৬৭ থেকে ২ নভেম্বর ১৯৬৭ পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থেকেছিলেন তিনি।

যুক্তফ্রন্ট সরকার ভেঙে পড়েছিল এই সময়ে। ফলে তীব্র রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছিল। বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যে শুরু হয়েছিল দ্বন্দ্ব ও মতানৈক্য। কোনও দলই স্থিতিশীল সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

Advertisement

যদিও দীর্ঘমেয়াদি হয়নি এই অবস্থা। বছরখানেক রাষ্ট্রপতি শাসন চলার পর, রাজনৈতিক দলগুলি আলোচনার মাধ্যমে আবারও স্থিতিশীল সরকার গঠনে সচেষ্ট হয়। ফলস্বরূপ ২৫ ফেব্রুয়ারি ১৯৬৯ মুখ্যমন্ত্রী পদে ফিরিয়ে আনা হয় অজয়কুমার মুখোপাধ্যায়কে। এর আগে ১৫ মার্চ ১৯৬৭ থেকে ২ নভেম্বর ১৯৬৭ পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থেকেছিলেন তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.