Bengal BJP

এন্টালি থানায় তালা ঝুলিয়ে বিক্ষোভ! সুদীপ রামকে সাসপেন্ড করল বিজেপি

এন্টালি থানার মেন গেটে তালা ঝুলিয়োবিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয় বিজেপি নেতা সুদীপ রাম! সেই অভিযোগে সুদীপ রামকে সাসপেন্ড করল দল। শুক্রবার তাঁকে শোকজ করে জানতে চাওয়া হয়েছে, কেন তিনি স্বাধীনতা দিবসের রাতে থানায় গিয়ে ওই কাজ করেছিলেন?

রূপায়ণ গঙ্গোপাধ্যায়
রূপায়ণ গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: আগস্ট ২৯, ২০২৬, ১৫:০৯

options
link
এন্টালি থানায় তালা ঝুলিয়ে বিক্ষোভ! সুদীপ রামকে সাসপেন্ড করল বিজেপি
সুদীপ রামকে সাসপেন্ড করল বিজেপি। ছবি- সংগৃহীত

এন্টালি থানার মেন গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয় বিজেপি (Bengal BJP) নেতা সুদীপ রাম (Sudip Ram)! সেই অভিযোগে সুদীপ রামকে সাসপেন্ড করল দল। শুক্রবার তাঁকে শোকজ করে জানতে চাওয়া হয়েছে, কেন তিনি স্বাধীনতা দিবসের রাতে থানায় গিয়ে ওই কাজ করেছিলেন? আগামী সাতদিনের মধ্যে সন্তোষজনক উত্তর দিতে হবে। রাজ্যে পালাবদলের পর নিচুস্তরে একাধিক দলীয় নেতা-কর্মী তোলাবাজি, দলবিরোধী কার্যকলাপে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ। সেই নিয়ে কড়া পদক্ষেপ, নির্দেশিকার বার্তা দিয়েছেন বিজেপি নেতৃত্ব। সেক্ষেত্রে সুদীপ রামকে সাসপেন্ড বড় পদক্ষেপ। এমনই মনে করছে রাজনৈতিক মহল।

Advertisement

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার বার্তা দিয়েছেন, আইনশৃঙ্খলার সঙ্গে কোনও আপস করা হবে না। পুলিশের উপর হামলা হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। দলীয় নেতা-কর্মীদেরও রেয়াত করা হবে না, সেই বার্তা দেওয়া হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য একাধিকবার সংযত হওয়ার বার্তা দিয়েছেন দলের কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে। মানুষের জনমত নিয়ে সরকার তৈরি হয়েছে। বিরূপ আচরণ করলে ‘ডিমথেরাপি’র অভিমুখ বদল হলে খুব একটা বেশি সময় লাগবে না। সেই বার্তাও দিন কয়েক আগে দিয়েছেন শমীক।

Advertisement

সেই আবহেই গত ১৫ আগস্ট মধ্য কলকাতার এন্টালি থানার সামনে বিক্ষোভে জড়িয়েছিল বিজেপির কর্মী-সমর্থকদের একাংশ। দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ দেখা গিয়েছিল বলে অভিযোগ। রাতে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছিল ওই এলাকায়। ওই বিক্ষোভে ছিলেন স্থানীয় বিজেপি নেতা সুদীপ রাম। অভিযোগ, এন্টালি থানার গেটে বাইরে থেকে তালা লাগিয়ে দিয়েছিলেন সুদীপ। বিক্ষোভ চলে থানার বাইরে। পুলিশ কর্মীদের থানা থেকে বেরতে রীতিমতো বেগ পেতে হয়েছিল। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গেটের তালাও খোলা হয়েছিল। বিজেপি নেতা কীভাবে এমন কাজ করতে পারেন? সেই প্রশ্ন উঠেছিল বঙ্গ রাজনীতিতে।

Advertisement

এবার এন্টালি থানার মেন গেটে তালা ঝোলানোর অভিযোগে সুদীপের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল বিজেপি। আগামী ৭দিনের মধ্যে সুদীপ রাহাকে এই কথা জানিয়েছেন শৃঙ্খলা রক্ষা কমিটির প্রমুখ প্রতাপ বন্দ্যোপাধ্যায়।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.