আইনের চোখে তিনি ঠগ। জেলে যাওয়ার পর থেকে জ্যাকলিন তাঁকে পাত্তা না দিলেও সুকেশ চন্দ্রেশেখর কিন্তু প্রেয়সীকে ভালো রাখতে কোনও সুযোগই ছাড়েন না। বন্দিদশাতেই জ্যাকলিনের জন্য বহুমূল্যের উপহার পাঠান সুকেশ। এবার সেই সুকেশের জন্য সংবাদের শিরোনামে ৩৪ বছর বয়সী অভিনেত্রী নোরা ফাতেহি। সম্প্রতি সুকেশ চন্দ্রেশেখরের হাতে লেখা একটি চিঠি সোশাল মিডিয়ায় ভাইরাল! যেখানে ‘দিলবর গার্ল’ নোরাকে নিয়ে বোমা ফাটিয়েছেন সুকেশ।
তাঁর বিরুদ্ধে এনেছেন মারাত্মক অভিযোগ। এক নয় একাধিক অভিযোগের কথা উল্লেখ রয়েছে চিঠিতে। যেখানে সুকেশের দাবি, মরক্কোর কাসাব্লাঙ্কায় একটি বাড়ি কেনার জন্য তিনি নোরাকে কয়েক কোটি টাকা দিয়েছেন। এছাড়াও উপহারের তালিকায় রয়েছে বহুমূল্যের প্রসাধনীদ্রব্য থেকে বিদেশি ব্র্যান্ডের ব্যাগ, বিলাসবহুল গাড়ি-সহ আরও কত কী। হোয়াটসঅ্যাপ চ্যাটে দুজনের কথোপকথনের কথাও ফাঁস করে দিয়েছেন সুকেশ।
আরও পড়ুন:

জ্যাকলিনের সঙ্গে সম্পর্ক ভাঙার জন্য প্রতিনিয়ত তাঁকে উসকানি দিতেন নোরা ফতেহি। এমন চাঞ্চল্যকর অভিনযোগ সামনে আসতেই সোশালপাড়ায় শুরু ফিসফাস। তবে ভাইরাল হওয়া চিঠিটি আদতে সুকেশেরই লেখা কিনা সেবিষয়টি এখনও নিশ্চিত নয়। তাই অভিযোগগুলির সত্যতা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। চিঠির একটি বড় অংশ জুড়ে রয়েছে জ্যাকলিনের সঙ্গে সুকেশের প্রেমের প্রসঙ্গ।

সুকেশের অভিযোগ, তাঁদের সম্পর্ক নিয়ে নোরা ঈর্ষান্বিত ছিলেন এবং বারবার ফোনে যোগাযোগ করতেন। দিনে প্রায় দশবার ফোন করে বিলাসবহুল জীবনযাপনের জন্য মোটা অঙ্কের টাকা দাবি করতেন। প্রতিবেদন অনুযায়ী, চিঠির শেষভাগে নোরাকে সতর্কবার্তায় লেখা, ‘আমাকে উসকানি দিও না।’ অভিযোগগুলোর সমর্থনে সমস্ত প্রমাণ রয়েছে, প্রয়োজনে তা প্রকাশ্যে নিয়ে আসবেন। এমন হুঁশিয়ারিও দিয়েছেন সুকেশ!

আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এবার গেরুয়া বনাম লালের মুখোমুখি লড়াই! কল্যাণীর বর্ধিত অধিবেশনে বার্তা সিপিএমের
-
কোর্স করতে অনিচ্ছুক, টাকা ফেরত চেয়ে আবেদন, কলেজে ডেকে ছাত্রী ও মার ‘শ্লীলতাহানি’ বনগাঁয়!
-
জঙ্গলের ‘বিষাক্ত প্রহরী’, বিরল লজ্জাবতী বানরের এবার দেখা মিলবে জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে
-
গুণমানের পরীক্ষায় অনুত্তীর্ণ, এভারেস্টের হিং-সহ একাধিক মশলা নিষিদ্ধ করল FSSAI
-
তৃণমূল জমানায় দুর্গাপুরে সমবায় ব্যাঙ্কে বেনজির দুর্নীতি! ‘৪০ কোটিরও বেশি লুট’, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মন্ত্রী কীর্তনিয়ার