Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২৯ আগস্ট ২০২৬
Vishal Mishra Nepal Flood

বন্যা বিধ্বস্ত নেপালের জন্য কনসার্টের উদ্যোগ, কী ভাবনা ‘টক্সিক’ গায়ক বিশালের?

বন্যা বিধ্বস্ত নেপালের স্বার্থে 'টক্সিক'-এর গায়ক বিশাল মিশ্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৯, ২০২৬, ১৮:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৯, ২০২৬, ১৮:৪৪

options
link
বন্যা বিধ্বস্ত নেপালের জন্য কনসার্টের উদ্যোগ, কী ভাবনা ‘টক্সিক’ গায়ক বিশালের? zoom
বিশাল মিশ্র। ছবি: ইনস্টাগ্রাম
Advertisement

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃত্যু হয়েছে সাড়ে ছ’শোর বেশি মানুষের। ভয়ংকর জলস্রোত তছনছ করেছে এভারেস্টের দেশকে। বিপর্যস্ত নেপালকে ফের সতর্ক করেছে চিন। যে কোনও মুহূর্তে লেন্ডে নদীর অববাহিকার উজানে সৃষ্ট হ্রদটির পাড় ফেটে যেতে পারে বলেই আশঙ্কা প্রকাশ করেছে বেজিং। বুধবার থেকে হড়পা বান আর হিমবাহ হ্রদের ভাঙনে যে ভয়ংকর বিপর্যয় নেমে এসেছে নেপালে, তা দেখে শিহরিত বিশ্ব। ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন ‘টক্সিক’ খ্যাত গায়ক বিশাল মিশ্র।

অসম ও নেপাল এই দুই জায়গায় কনসার্টের মাধ্যমে ত্রাণ সংগ্রহের ঘোষণা করেছেন বিশাল। এই দুই জায়গায় কনসার্ট থেকে যে অর্থ সংগ্রহ হবে সেটা বন্যাত্রাণের খাতে দান করবেন। বিশালের প্রতিশ্রুতি, এই কনসার্ট থেকে প্রাপ্ত এক পয়সাও পকেটে ঢুকবে না। পুরোটাই দুর্গতদের সাহায্যে ব্যবহার করবেন। ইনস্টা হ্যান্ডেলে একটি আবেগঘন পোস্টে নিজের ভাবনার কথা জানিয়েছেন বিশাল মিশ্র।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vishal Mishra (@vishalmishraofficial)

প্রকৃতির এই রুদ্ররূপ দেখে আতঙ্কিত এবং গভীরভাবে বিচলিত। তাই সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে চান গায়ক। তাঁর এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ভক্তরা। মনের কথা শেয়ার করে বিশাল লিখেছেন, ‘যা ঘটছে তা দেখে আমার হৃদয় ভারাক্রান্ত। তাই আমি একটি সিদ্ধান্ত নিয়েছি। নেপাল আর অসমে একটি কনসার্ট করব। সেখান থেকে যা আয় হবে বন্যাত্রাণ এবং ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দেওয়া হবে। আমি আপনাদের কথা দিচ্ছি খুব শীঘ্রই দিনক্ষণ ঘোষণা করা হবে।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vishal Mishra (@vishalmishraofficial)

ভগবান শিবকে স্মরণ করে আরও লেখেন, ‘শক্ত থাকুন, আমি ব্যক্তিগতভাবে যতটা সম্ভব করার চেষ্টা করব। হর হর মহাদেব।’ অভিনেত্রী রুবিনা দিলাইক তাঁর এই উদ্যোগকে ‘প্রশংসনীয়’ বলে মন্তব্য করেছেন। সেলিনা জেটলিও লাল হৃদয়ের ইমোজি দিয়ে তাঁর সিদ্ধান্তকে সমর্থন করেছেন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.