মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ‘খুন’ হওয়া প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের দাদা ও দিদি। বরুণ খুনের সঠিক বিচারের দাবি করেছিলেন তাঁরা। সেই সাক্ষাতের পরেই বড় পদক্ষেপ শুভেন্দুর (Suvendu Adhikari)। খুনের মামলায় নিয়োগ হলেন বিশেষ সরকারি আইনজীবী। আইনজীবী হিসেবে দেবরঞ্জন বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ করল রাজ্য। আজ, শুক্রবার এই খুনের মামলায় ৩৭ তম ব্যক্তির সাক্ষ্যগ্রহণ হয় বনগাঁ মহকুমা আদালতে। সঠিক বিচারের আশায় ফের বুক বাঁধছেন বরুণের পরিবার ও সুটিয়া।
আরও পড়ুন:
২০১২ সালের ৫ জুলাই এদিনই প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস ‘খুন’ হয়েছিলেন। মাঝে পেরিয়ে গিয়েছে ১৪টা বছর। এখনও বরুণ বিশ্বাস খুনে ‘সঠিক’ বিচার হল না বলে অভিযোগ। ১৪ বছর তদন্তের নামে প্রহসন! এমনই অভিযোগ তুলে বরুণ বিশ্বাসের পরিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন। বাম জমানায় উত্তর ২৪ পরগনার ‘সুটিয়া গণধর্ষণ কাণ্ড’ রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছিল। আদালতে চলে মামলা। সেই মামলার অন্যতম সাক্ষী ছিলেন কলকাতার মিত্র ইনস্টিটিউশন (মেন) স্কুলের বাংলার শিক্ষক বরুণ বিশ্বাস। স্কুল থেকে ফেরার পথে গোবরডাঙা স্টেশনের বাইরে তিনি গুলিতে ‘খুন’ হয়েছিলেন। তৃণমূল জমানায় এই প্রতিবাদী শিক্ষকের মৃত্যু নাড়িয়ে দিয়েছিল গোটা বাংলাকে।
এই খুনের মামলায় মোট ৭৬ জনের সাক্ষ্যগ্রহণের কথা রয়েছে। বিগত দিনে ৩৬ জনের সাক্ষী নেওয়া হয়েছিল। আগামী ৩১ আগস্ট বরুণ বিশ্বাসের ৮৫ বছর বয়সী বৃদ্ধ বাবা জগদীশচন্দ্র বিশ্বাসের সাক্ষ্যগ্রহণ হবে।
অভিযোগ, তৃণমূল কংগ্রেস সরকারের আমলে সেভাবে পুলিশি তদন্ত হয়নি। এত বছর হয়ে গেলেও আজও সেই মামলার সাজা হয়নি। ঘটনার মাস্টারমাইন্ড কে বা কারা? সেসব কিছুই সামনে আসেনি বলে অভিযোগ। ঘটনায় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম জড়িয়ে আছে, সেই অভিযোগও উঠেছে। পালাবদলের পরে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন বরুণের দাদা অসিত বিশ্বাস ও দিদি প্রমিলা রায়। সঠিক বিচারের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। এরপরই দেখা গেল এই মামলায় রাজ্যের তরফে আইনজীবী বদল হল। নিয়োগ হলেন বিশেষ সরকারি আইনজীবী। এদিন সাক্ষ্যগ্রহণ হয় এই মামলার।
আদালত সূত্রে জানা গিয়েছে, এই খুনের মামলায় মোট ৭৬ জনের সাক্ষ্যগ্রহণের কথা রয়েছে। বিগত দিনে ৩৬ জনের সাক্ষী নেওয়া হয়েছিল। আগামী ৩১ আগস্ট বরুণ বিশ্বাসের ৮৫ বছর বয়সী বৃদ্ধ বাবা জগদীশচন্দ্র বিশ্বাসের সাক্ষ্যগ্রহণ হবে। আটজন অভিযুক্তর মধ্যে সুশান্ত চৌধুরী মামলা চলাকালীন মারা যায়। জুভেনাইল কোর্টে একজনের সাজা ঘোষণা হয় আগেই। পালাবদলে দ্রুত বিচারের আশায় সুটিয়া।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ