শংকরকুমার রায়, রায়গঞ্জ: ইসলামপুর কাণ্ডের জের, দাড়িভিট-সহ বিস্তীর্ণ এলাকায় বন্ধ পালস পোলিও টিকাকরণ কর্মসূচি৷ সেখানকার ১৪টি বুথে রবিবার পোলিও খাওয়ানোর কথা থাকলেও তা হয়নি৷ এমনকী, সোমবারও সেই কাজ করা যায়নি বলে সূত্রের খবর৷ এলাকাবাসী জানিয়েছেন, দাঁড়িভিট স্কুলটিও পালস পোলিও টিকাকরণের একটি বুথ৷ এলাকায় অশান্তি জারি থাকার ফলে আবার কবে এই টিকাকরণের কাজ শুরু করা যাবে তা নিয়ে ধন্দে রয়েছেন খোদ অঙ্গনওয়াড়ি কর্মীরাই৷
[বিপজ্জনক সেতুতে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা, আতঙ্ক বালুরঘাটে]
জানা গিয়েছে, উর্দু শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে অশান্তির জেরে ইতিমধ্যেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে দাড়িভিট হাইস্কুল৷ কবে স্কুল খুলবে তা নিয়ে পড়ুয়াদের মধ্যেই তৈরি হয়েছে আশঙ্কা৷ এমনকী, গ্রামে তৈরি হওয়া ত্রাসের পরিবেশে টিউশন পড়তেও যেতে পারছে না বাড়ির কচিকাঁচারা৷ একেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে স্কুল, পাশাপাশি, বন্ধ টিউশনিও৷ ফলে পুজোর পরেই হতে চলা পরীক্ষা নিয়ে শঙ্কায় রয়েছেন পড়ুয়াদের অভিভাবকেরা৷ কেমন ভাবে সিলেবাস শেষ হবে, আদৌ সন্তানরা পরীক্ষায় বসতে পারবে কিনা তা নিয়ে চিন্তার পাহাড় জমেছে তাঁদের মনে৷ এখনও থমথমে রয়েছে গোটা এলাকা৷ পুলিশের বিরুদ্ধে এলাকার যুবকদের মিথ্যা মামলায় ধরপাকড়ের অভিযোগ উঠেছে৷ আরও ক্ষোভ জমতে শুরু করেছে এলাকাবাসীর মনে৷ তাঁদের অভিযোগ, পুলিশের ভয়ে বাড়ির বাইরে যেতে পারছেন না পুরুষরা৷ বাজারের যেতে পারছেন না তাঁরা৷ বাইরে এলেই পুলিশ তাড়া করছে নতুবা পাকড়াও করছে৷ ভয়ে এলাকা ছেড়েছেন অনেক পুরুষ৷
[স্ত্রীর পরকীয়ার কথা জানতে পেরে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন যুবক]
সূত্রের খবর, ইতিমধ্যে এই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে স্কুল শিক্ষা দপ্তর৷ ৫ সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে স্কুল পরিদর্শককে৷ আপাতত স্থগিত রাখার হয়েছে শিক্ষক নিয়োগ পদ্ধতি৷ এখনও পলাতক রয়েছেন দাড়িভিট হাইস্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ কুণ্ডু ও ম্যানেজিং কমিটির সভাপতি নিশিচন্দ্র গণেশ৷ পাশাপাশি, মঙ্গলবার দুপুরেই রায়গঞ্জ জেলা আদালতে তোলা হচ্ছে উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি শংকর চক্রবর্তীকে৷ তাঁকে ইসলামপুর মহকুমা আদালতে তোলার কথা থাকলেও সেখানে উত্তপ্ত পরিস্থিতি থাকার জন্য তাঁকে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হচ্ছে৷
সর্বশেষ খবর
-
শুধু কঙ্গোয় ২০০০ জনের মৃত্যু! রেকর্ড গতিতে ছড়াচ্ছে মারণ ইবোলা, সতর্ক বিশ্ব স্বাস্থ্য সংস্থা
-
বেনোজল-দুর্নীতি রুখতে নিচুস্তরে খোলনলচে বদল, ১২ জেলা সভাপতিকে সরাচ্ছে বঙ্গ বিজেপি!
-
‘ইতিহাস ওঁকে সম্মানের সঙ্গে মনে রাখবে’, কয়লা কাণ্ডে ‘কলঙ্কমুক্ত’ মনমোহনকে নিয়ে আবেগী সোনিয়া
-
লক্ষ্য বাংলার ঐতিহ্য রক্ষা, এবার সল্টলেক-নিউটাউন-রাজারহাটেও চলবে ট্রাম! শুরু সমীক্ষা
-
‘সিলেবাসের ৪ লাইনে বেঁধে ফেলা অনুচিত’, ক্ষুদিরামের মৃত্যুবার্ষিকীতে বড় ঘোষণা শুভেন্দুর