Purulia Police

অনলাইন গেম থেকে সমাজ মাধ্যমের কু’প্রভাব, খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় পুরুলিয়া পুলিশ

এই পাঠ দানে পড়ুয়াদের মনস্তাত্ত্বিক ও প্রযুক্তিগত সুরক্ষা দেওয়াই লক্ষ্য পুরুলিয়া পুলিশের।

Advertisement
সুমিত বিশ্বাস
সুমিত বিশ্বাস

শেষ আপডেট: জুলাই ৫, ২০২৬, ০০:১৮

options
link
অনলাইন গেম থেকে সমাজ মাধ্যমের কু’প্রভাব, খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় পুরুলিয়া পুলিশ
পুরুলিয়ার স্কুলে শিক্ষকের ভূমিকায় পুলিশ। সাইবার নিরাপত্তায় পাঠদান।

একদিকে অনলাইন গেমের মারাত্মক নেশার মরণফাঁদ। সেই সঙ্গে ভীষণভাবে সমাজ মাধ্যমের প্রতি আসক্ত হয়ে ঘন্টার পর ঘন্টা মোবাইল স্ক্রল করে তার কুপ্রভাব গ্রাস করা। এছাড়া অনলাইন প্রতারণা তো রয়েইছে। এমন বহুবিধ বিষয় যা জীবনে বড় বিপদ নিয়ে আসতে পারে। এমনকি মৃত্যুও। এই বিষয়কে তুলে ধরেই স্কুল পড়ুয়াদের মধ্যে সচেতনতা গড়ে জীবনে চলার পায়ে পায়ে বিপদ থেকে বাঁচাতে গল্পের ছলে পাঠ দিচ্ছে পুলিশ। পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপার কুমার শানি রাজ-র তত্ত্বাবধানে সাইবার ক্রাইম বিভাগ এই কাজ করছে। ওই বিভাগ সূত্রে জানা গিয়েছে, স্কুলে স্কুলে গিয়ে এই পাঠদান পর্বের গতি আরও বাড়াতে চান তারা। শুক্রবার টামনা থানার চাকদায় একটি ইংরেজি মাধ্যম স্কুলে এই সচেতনতার পাঠ চলে। ওই পাঠদানে ছিলেন পুরুলিয়া সাইবার ক্রাইম থানার সাব ইন্সপেক্টর অঞ্জন বিশ্বাস-সহ অন্যান্যরা।

Advertisement

গত সপ্তাহে পুরুলিয়ার টামনা থানা এলাকায় এক মেধাবী ছাত্রের হাত-পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। গত জানুয়ারিতে পুরুলিয়া শহরের একটি বহুতল থেকে পড়ে এক
উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর রহস্য মৃত্যু হয়। এই মৃত্যু শুধু পরিবারের কাছে নয়। পুলিশের কাছেও রহস্য ঠেকেছে। কোথাও কি মানসিক অবসাদ, সমাজ মাধ্যমের কু’প্রভাব, অনলাইন গেমের মারাত্মক নেশা হতাশায় এমন বিপদের দিকে ঠেলে দিচ্ছে? যে নিজের জীবনকেও শেষ করে দিচ্ছে। এই সব ছোট্ট ছোট্ট ঘটনা থেকে উপলব্ধি করেই পুরুলিয়া জেলা পুলিশ একেবারে স্কুলে স্কুলে গিয়ে গল্পের ছলে অনলাইন গেম আর সমাজ মাধ্যমের কু’প্রভাব নিয়ে ক্লাস নিচ্ছেন। খাকি উর্দিতে ওই সচেতনতার পাঠে রীতিমতো শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন তারা। এই কাজ শুরুর মধ্যেই সাড়া মিলছে। ‘পুলিশ কাকু’-দের এই উদ্যোগে বালক-বালিকা থেকে টিন এজার ছেলে-মেয়েরা যে অনেক কিছুই জানতে পারছেন তা জানাচ্ছেন অভিভাবকরাও।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Advertisement

এই পাঠ দানে পড়ুয়াদের মনস্তাত্ত্বিক ও প্রযুক্তিগত সুরক্ষা দেওয়াই লক্ষ্য পুরুলিয়া পুলিশের। অনলাইন গেম-র খারাপ দিকের কথা একেবারে বিস্তারিতভাবে বোঝাচ্ছেন পুলিশ আধিকারিকরা। যেমন গেমের বিভিন্ন ধাপ পার করার পর এক বিপজ্জনক জালে জড়িয়ে
পড়ছে বালক-বালিকারা। চ্যালেঞ্জ নিতে গিয়ে ব্যর্থ হয়ে মানসিক অবসাদে চলে যাচ্ছেন। আর তারপরেই চরম সিদ্ধান্ত নিতে রীতিমত বাধ্য। এই অদ্ভুত অবস্থার মুখোমুখি যাতে কোন পড়ুয়া না হয় তাই একেবারে থানা ভিত্তিক স্কুলে স্কুলে পুরুলিয়া পুলিশের এই পাঠদান চলবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.